শনিবার, ২৯ আগস্ট ২০২৬

জামালপুরে ভাড়া বাসা থেকে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রথম পাতা » ছবি গ্যালারী » জামালপুরে ভাড়া বাসা থেকে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
শনিবার, ২৯ আগস্ট ২০২৬



জামালপুরে ভাড়া বাসা থেকে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

জামালপুর প্রতিনিধি: জামালপুর শহরের একটি ভাড়া বাসা থেকে ইসরাত জাহান রিমা নামে এক কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৮ আগস্ট) রাতে শহরের বাসা থেকে সিলিং ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় তার মরদেহটি উদ্ধার করা হয়।

​নিহত ইসরাত জাহান রিমা মাদারগঞ্জ উপজেলার বালিজুরি এলাকার রাশিদুল্লা মন্ডলের মেয়ে। তিনি জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজে ইংরেজি বিভাগে স্নাতক (সম্মান) চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন।

​পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, রিমার প্রথম বিয়েতে একটি ছেলেসন্তান রয়েছে। পরবর্তীতে তিনি মাদারগঞ্জের বালিজুরি এলাকার তালুকদার বাড়ির শুভ নামে এক যুবকের সাথে পুনরায় বিবাহবন্ধনে আবদ্ধ হন এবং জামালপুর শহরের একটি ভাড়া বাসায় বসবাস করে আসছিলেন।

​শুক্রবার রাতে বাসায় তার ঝুলন্ত দেহ দেখে উদ্ধার কার্যক্রমে অংশ নেয় পুলিশ। ময়না তদন্তের জন্য মরদেহ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এটি হত্যা নাকি আত্মহত্যা—তা খতিয়ে দেখছে পুলিশ।

বাংলাদেশ সময়: ০:২৩:০৬   ৫ বার পঠিত