জামালপুরে সেচ পাম্পের ঘরে তরুণীর ওড়না পেঁচানো মরদেহ উদ্ধার

প্রথম পাতা » ছবি গ্যালারী » জামালপুরে সেচ পাম্পের ঘরে তরুণীর ওড়না পেঁচানো মরদেহ উদ্ধার
শনিবার, ২৯ আগস্ট ২০২৬



জামালপুরে সেচ পাম্পের ঘরে তরুণীর ওড়না পেঁচানো মরদেহ উদ্ধার

জামালপুর প্রতিনিধি: ​জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় একটি সেচ পাম্পের ঘর থেকে রূপসী আক্তার (১৮) নামে এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৮ আগস্ট) সকালে উপজেলার চরপাকেরদহ ইউনিয়নের পূর্ব চরপাকেরদহ বইশাগাড়ী এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

​পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, নিহত রূপসী আক্তার একই ইউনিয়নের পূর্ব চরপাকেরদহ ঘোনাপাড়া এলাকার সাইর উদ্দিনের মেয়ে। বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে কিছু জামাকাপড় নিয়ে বাড়ি থেকে বের হয়ে যান তিনি। পরদিন শুক্রবার সকালে স্থানীয় এক কৃষক জমিতে সার ও কীটনাশক দিতে গিয়ে পাম্পের ঘরে রূপসীর মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। ৯৯৯ নম্বরে কল পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

​পারিবারিক সূত্রে জানা গেছে, প্রায় দুই বছর ধরে এক রাজমিস্ত্রির সঙ্গে রূপসীর প্রেমের সম্পর্ক ছিল এবং বিষয়টি নিয়ে পারিবারিক সমাধানের চেষ্টাও চলছিল।

​প্রাথমিক তদন্ত শেষে মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশীষ রায় জানান, তরুণীর গলায় ওড়না পেঁচিয়ে তাকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

বাংলাদেশ সময়: ০:২৪:৩৯   ৯৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
মহাষষ্ঠীতে শুরু দুর্গোৎসব, উৎসবমুখর নারায়ণগঞ্জ
ফতুল্লায় ২০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১
আগামীকাল নারায়ণগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শনে আসছেন স্থানীয় সরকার মন্ত্রী ড. মঈন খান
দুর্গাপূজায় শান্তি ও সম্প্রীতি রক্ষায় সরকার অঙ্গীকারবদ্ধ : গয়েশ্বর চন্দ্র রায়
দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানালেন আইনমন্ত্রী
সব ধর্মের বিশ্বাস ও আচার-অনুষ্ঠানের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর
বন্দরে মাকসুদা হত্যা: আদালতে প্রধান আসামি সাদ্দামের স্বীকারোক্তী
শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

News 2 Narayanganj News Archive

আর্কাইভ