বোয়ালমারীতে সেচপাম্পের তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট মৃত্যু

প্রথম পাতা » ছবি গ্যালারী » বোয়ালমারীতে সেচপাম্পের তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট মৃত্যু
শনিবার, ২৯ আগস্ট ২০২৬



বোয়ালমারীতে সেচপাম্পের তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট মৃত্যু

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারীতে সেচপাম্পে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইব্রাহিম শেখ (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

শনিবার (২৯ আগস্ট) সকালে বোয়ালমারী উপজেলার ময়না ইউনিয়নের বানিয়াড়ী গ্রামের একটি ধানখেত থেকে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ। তাঁর হাতে বিদ্যুতের তার পেঁচানো এবং কোমরে একটি কাটিং প্লাস গোঁজা অবস্থায় ছিল বলে স্থানীয়রা জানিয়েছেন।

নিহত ইব্রাহিম শেখ ময়না ইউনিয়নের বেলজানী গ্রামের মুক্তার শেখের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বানিয়াড়ী গ্রামের আব্দুর রহমানের মাঠে একটি সেচপাম্পে বিদ্যুৎ সংযোগ দেওয়া ছিল। শনিবার সকালে আব্দুর রহমানের ভাতিজি মাঠে তাল কুড়াতে গিয়ে ধানখেতের মধ্যে এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে তাঁর চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে ঘটনাটি জানতে পারেন। পরে খবর পেয়ে বোয়ালমারী থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
এলাকাবাসীর ধারণা, রাতের কোনো একসময় ইব্রাহিম সেচপাম্পের মোটর বা বিদ্যুতের তার চুরি করতে সেখানে যান। বিদ্যুতের তার কাটার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তাঁর মৃত্যু হতে পারে। পরে তাঁর মরদেহ সেচপাম্পের পাশের ইসহাক মোল্যার ধানখেতে পড়ে থাকে।

সেচপাম্পের মালিক আব্দুর রহমান বলেন, সকালে তাঁর ভাতিজি ধানখেতে মরদেহ পড়ে থাকতে দেখে তাঁকে খবর দেন। ঘটনাস্থলে গিয়ে ইব্রাহিমের হাতে বিদ্যুতের তার পেঁচানো এবং কোমরে কাটিং প্লাস গোঁজা দেখতে পান। তাঁর ধারণা, সেচপাম্পের মোটর বা বিদ্যুতের তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইব্রাহিমের মৃত্যু হয়েছে।

বোয়ালমারী থানার পরিদর্শক (তদন্ত) সাইদুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ধানখেত থেকে ইব্রাহিমের মরদেহ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তাঁর মৃত্যু হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

মধুখালী সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) এস এম মাসুদুজ্জামান বলেন, ঘটনাস্থল থেকে ইব্রাহিমের মরদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, বিদ্যুতের তার কাটতে গিয়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

বাংলাদেশ সময়: ১৬:২৩:০৯   ৯১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


তরুণদের নেতৃত্বেই গড়ে উঠবে ভবিষ্যতের বাংলাদেশ- ডেপুটি স্পীকার
‘পাক-আমেরিকা যুদ্ধ হলে পাকিস্তানের পাশে থাকব’! বিতর্কিত মন্তব্য রাজস্থানের বিজেপি সভাপতির
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ, দুর্গাপূজায় সর্বাত্মক নিরাপত্তা দেবে সরকার : ত্রাণমন্ত্রী
জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় দরকার সহনশীল অর্থনীতি : পরিবেশমন্ত্রী
চিংড়ি রপ্তানি বাড়াতে পরিবেশবান্ধব উৎপাদনে জোর বাণিজ্যমন্ত্রীর
সোনারগাঁয়ে মেঘনা নদীতে বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস
রূপগঞ্জে পরিত্যক্ত দোকান থেকে ৫৯০ ইয়াবাসহ গ্রেপ্তার ৪
সিদ্ধিরগঞ্জে সড়ক ও ড্রেন নির্মাণকাজের উদ্বোধন নাসিক প্রশাসকের

News 2 Narayanganj News Archive

আর্কাইভ