![]()
সদরপুর (ফরিদপুর) প্রতিনিধিঃ ফরিদপুরের সদরপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, সাহিত্য, দর্শন ও সৃষ্টিকর্ম নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে ‘নজরুল বর্ষ’উপলক্ষে দেশব্যাপী শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩১ আগস্ট) সকাল ১০টায় সদরপুর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে এবং উপজেলা নির্বাহী অফিসার শরীফ শাওনের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রানীসম্পদ কর্মকর্তা ডাঃ সব্যসাচী মজুমদার, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মোফাজ্জেল হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নুরুন্নাহার বেগম, সাংবাদিকসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা তরুণ প্রজন্মের মাঝে নজরুলের সাম্য, অসাম্প্রদায়িক চেতনা ও বিদ্রোহী ভাবধারা ছড়িয়ে দেওয়ার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। আলোচনা সভা শেষে কবি নজরুলের সৃষ্টিকর্ম নিয়ে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক প্রতিযোগিতা ও নজরুল সংগীত পরিবেশিত হয়।
সদরপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এ সাংস্কৃতিক প্রতিযোগিতার কার্যক্রম শুরু হয়। পর্যায়ক্রমে উপজেলা, জেলা, বিভাগ ও জাতীয় পর্যায়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
এছাড়াও বিভিন্ন সরকারি দফতারের প্রধানগণ, স্থানীয় সাংস্কৃতিক ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা এই আয়োজনে অংশ নেন।
বাংলাদেশ সময়: ১৬:২১:০৪ ৬ বার পঠিত