শিক্ষামন্ত্রীর সাথে জাইকা প্রতিনিধিদলের সাক্ষাৎ

প্রথম পাতা » ছবি গ্যালারী » শিক্ষামন্ত্রীর সাথে জাইকা প্রতিনিধিদলের সাক্ষাৎ
সোমবার, ৩১ আগস্ট ২০২৬



শিক্ষামন্ত্রীর সাথে জাইকা প্রতিনিধিদলের সাক্ষাৎ

বাংলাদেশের সাথে জাপানের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। ভবিষ্যতে দুই দেশের সম্পর্ক ও সহযোগিতার ক্ষেত্র আরো বিস্তৃত হবে।’

আজ বাংলাদেশ সচিবালয়ে নিজ কার্যালয়ে জাপানের আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (জাইকা)-এর একটি বিশেষ প্রতিনিধিদলের সাথে সৌজন্য সাক্ষাৎকালে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন একথা বলেন। জাইকার প্রধান কার্যালয়ের হিউম্যান ডেভেলপমেন্ট বিভাগের পরিচালক Mochizuki Hiroshi প্রতিনিধিদলের নেতৃত্ব দেন।

বৈঠককালে শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষা ও শিল্প প্রতিষ্ঠানের মাঝে দূরত্ব কমাতে নতুন কারিকুলাম নিয়ে কাজ করা হচ্ছে। শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে তৃতীয় ভাষা শিক্ষার প্রতি গুরুত্ব দিয়ে তা কারিকুলামভুক্ত করা হচ্ছে। একাধিক ভাষা কারিকুলামে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে সরকারের। তৃতীয় ভাষা হিসেবে জাপানিজ ভাষাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। এসকল ক্ষেত্রে জাইকা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মন্ত্রী আশা প্রকাশ করেন।

মন্ত্রী আরো বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় সরকার শিক্ষার মানোন্নয়নকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। শিক্ষার মানোন্নয়নে বিনামূল্যে স্কুল ড্রেস বিতরণ, মিড-ডে মিল চালুসহ বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। দেশের কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে আরো আধুনিকায়ন করা প্রয়োজন। এসকল ক্ষেত্রে জাইকার সহযোগিতার সুযোগ রয়েছে। এসবের পাশাপাশি গবেষণা ও উচ্চশিক্ষা খাতে জাইকা তাদের সহযোগিতার ক্ষেত্র আরো বৃদ্ধি করবে বলে মন্ত্রী আশা প্রকাশ করেন।

সাক্ষাৎকালে প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহদী আমিন বলেন, দুইদেশের জনগণের মধ্যে সম্পর্ক সুদৃঢ় করতে ভাষা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রধানমন্ত্রী তৃতীয় ভাষা শিক্ষা বিশেষ করে জাপানি ভাষা এবং কারিগরি শিক্ষাতে বিশেষ গুরুত্বারোপ করেছেন। কারিগরি শিক্ষার উন্নয়ন, শিক্ষক প্রশিক্ষণে জাপান সহযোগিতা করতে পারে।

সাক্ষাৎকালে শিক্ষা সচিব আবদুল খালেক, কারিগরি ও মাদ্রাসা বিভাগের সচিব মো. দাউদ মিয়া, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল, একই বিভাগের উপদেষ্টা Usagawa Tsuyoshi, সিনিয়র প্রতিনিধি Morikawa Yuko, ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার Alimul Hasan এবং জাইকার কারিগরি শিক্ষা উপদেষ্টা দলের প্রধান Saeri Muto উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২৩:১৮:১৮   ৭১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


মধুখালীতে কিশোরীকে ধর্ষণের অভিযোগ,গ্রেফতার -১
তরুণদের নেতৃত্বেই গড়ে উঠবে ভবিষ্যতের বাংলাদেশ- ডেপুটি স্পীকার
‘পাক-আমেরিকা যুদ্ধ হলে পাকিস্তানের পাশে থাকব’! বিতর্কিত মন্তব্য রাজস্থানের বিজেপি সভাপতির
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ, দুর্গাপূজায় সর্বাত্মক নিরাপত্তা দেবে সরকার : ত্রাণমন্ত্রী
জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় দরকার সহনশীল অর্থনীতি : পরিবেশমন্ত্রী
চিংড়ি রপ্তানি বাড়াতে পরিবেশবান্ধব উৎপাদনে জোর বাণিজ্যমন্ত্রীর
সোনারগাঁয়ে মেঘনা নদীতে বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস
রূপগঞ্জে পরিত্যক্ত দোকান থেকে ৫৯০ ইয়াবাসহ গ্রেপ্তার ৪

News 2 Narayanganj News Archive

আর্কাইভ