সাকার গোলে আর্সেনালের জয়

প্রথম পাতা » খেলাধুলা » সাকার গোলে আর্সেনালের জয়
মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬



সাকার গোলে আর্সেনালের জয়

ইংলিশ প্রিমিয়ার লিগে কঠিন পরীক্ষায় সফল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্সেনাল। ভিলা পার্কে স্বাগতিক অ্যাস্টন ভিলার শক্ত রক্ষণ আর ঘরের মাঠের প্রতিরোধ ভেঙে ১-০ ব্যবধানের কষ্টার্জিত জয় তুলে নিয়েছে মিকেল আর্তেতার শিষ্যরা।
আর গানার্সদের জয়ের নায়ক ইংল্যান্ডের তারকা ফরোয়ার্ড বুকায়ো সাকা।

এই জয়ে লিগে নিজেদের জয়ের ধারা অব্যাহত রাখল বর্তমান চ্যাম্পিয়নরা। অন্যদিকে, লিগে নিজেদের প্রথম জয়ের জন্য আরো অপেক্ষা বাড়ল অ্যাস্টন ভিলার।

ঘরের মাঠে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে ভিলা।
পাল্টা আক্রমণে আর্সেনাল ম্যাচের বল পজিশন নিজেদের নিয়ন্ত্রণে নিলেও প্রথমার্ধে ভিলার আঁটসাঁট রক্ষণ ভাঙতে পারেনি। উভয় দলই বিরতির আগে গোলমুখে শট রাখতে ব্যর্থ হয়।

দ্বিতীয়ার্ধের সূচানাতেই ম্যাচের মোড় ঘুরতে শুরু করে। ৫৪তম মিনিটে সাকাকে বক্সে ফাউল করা হয়েছে ভেবে পেনাল্টি বাঁশি বাজান রেফারি জ্যারেড জিলেট।
তবে ভিএআর (VAR) প্রযুক্তি দেখে সিদ্ধান্ত বদলান তিনি, ফাউলটি হয়েছিল বক্সের ঠিক বাইরে। ফলে ফ্রি-কিক পায় গানার্সরা, যদিও ওডেগার্ড ফ্রি-কিক থেকে গোল করতে ব্যর্থ হন।

তবে এর দুই মিনিট পরেই আসে বহুল কাঙ্ক্ষিত মুহূর্ত। ম্যাচের বয়স যখন প্রায় ৬০ মিনিট, বদলি হিসেবে নামা এবারিচি এজে ও রিকার্দো কালাফিয়োরির চমৎকার বোঝাপড়া থেকে পাওয়া বল খুব কাছ থেকে জালে ঠেলে দেন সাকা।

পিছিয়ে পড়ে সমতায় ফিরতে মরিয়া হয়ে আক্রমণ সাজায় ভিলা।
দলটির হয়ে চেলসি থেকে আসা নিকোলাস জ্যাকসন নিজের প্রথম একাদশের অভিষেক ম্যাচে নজর কাড়েন। তিনি ম্যাকগিনকে গোলমুখে বল বাড়িয়ে দিলেও সুযোগ কাজে লাগাতে পারেননি স্কটল্যান্ডের এই আন্তর্জাতিক। এর কিছুক্ষণ পর ইয়ান মাতসেন বক্সে পড়ে গেলে পেনাল্টির দাবি তোলে ভিলা, তবে তা নাকচ করে দেন রেফারি।

শেষের দিকে ব্যবধান বাড়াতে কাউন্টার অ্যাটাকের সুযোগ পায় আর্সেনাল। তবে ক্লাবের নতুন গোলরক্ষক জায়ন সুজুকি আর্সেনালের হ্যাভার্টজের একটি নিশ্চিত শট আটকে দিলে ব্যবধান আর বাড়েনি। শেষ পর্যন্ত ঠান্ডা মাথার বুদ্ধিমত্তা ও সময় নিয়ন্ত্রণের দুর্দান্ত পারদর্শিতা দেখিয়ে ১-০ গোলের স্বস্তির জয় নিয়ে মাঠ ছাড়ে আর্তেতার দল।

বাংলাদেশ সময়: ১১:৩৫:৩৯   ৮১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


সিটিকে উড়িয়ে টানা দ্বিতীয় জয় বসুন্ধরা কিংসের
এল ক্লাসিকোতে ‘বিশেষ’ জার্সি’ পড়ে খেলতে মাঠে নামবে বার্সেলোনা
পিএসজি হতে পারে ক্লাব ফুটবলের রোল মডেল
শেষের ৭ মিনিটের ঝড়ে রোমাকে হারিয়ে রিয়ালের অবিশ্বাস্য জয়
বারকোলার হ্যাটট্রিক, লাস্কের জালে লিভারপুলের গোলোৎসব
অজিদের কাছে হেরে উদ্বিগ্ন প্রোটিয়ারা
২৫ বছরে প্রথম ঘরের মাঠে প্রিমিয়ার লিগ জয় উদযাপন কভেন্ট্রির
লিটনের সেঞ্চুরি, ৪৭৮ রানের লিড নিয়ে ইনিংস ঘোষণা বাংলাদেশের
লাল কার্ডে ভেঙে পড়ল লিভারপুল, ৩ গোলে জয় সিটির
রোমাঞ্চকর লড়াইয়ে ব্রেন্টফোর্ডের বিপক্ষে পয়েন্ট ভাগাভাগি করল অ্যাস্টন ভিলা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ