ফরিদপুরের মধুখালীতে মহিলা পরিষদের মাসব্যাপী সাংগঠনিক মাসের উদ্বোধন

প্রথম পাতা » ছবি গ্যালারী » ফরিদপুরের মধুখালীতে মহিলা পরিষদের মাসব্যাপী সাংগঠনিক মাসের উদ্বোধন
মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬



মধুখালীতে মহিলা পরিষদের সাংগঠনিক মাসের উদ্বোধন

মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি : “মহিলা পরিষদকে সংহত করি, নারী আন্দোলন অগ্রসর করি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরের মধুখালীতে বাংলাদেশ মহিলা পরিষদ মধুখালী সাংগঠনিক জেলা শাখার সংগঠন উপ-পরিষদের উদ্যোগে সাংগঠনিক মাস-২০২৬ এর উদ্বোধন করা হয়েছে। নতুন সদস্য সংগ্রহ ও পুরাতন সদস্যদের সদস্যপদ নবায়নের মাধ্যমে মাসব্যাপী এ কর্মসূচির সূচনা হয়।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় মধুখালী বাজারস্থ আরএস টাওয়ার মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এবং আনুষ্ঠানিকভাবে মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন করেন বাংলাদেশ মহিলা পরিষদ মধুখালী সাংগঠনিক জেলা শাখার সভাপতি সুরাইয়া সালাম।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক শামসুননাহার নিহার, সহ-সভাপতি ফিরোজা আমিন, রেহেনা আলমগীর, সাংগঠনিক সম্পাদক শুক্লা ভৌমিক, লিগ্যাল এইড সম্পাদক মোরশেদা আক্তার মিনা, মিলি ইসলাম এবং প্রীতিকনা ভাদুরীসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা নারী অধিকার রক্ষা, সমাজে নারীর সার্বিক উন্নয়ন এবং নারী আন্দোলনকে বেগবান করতে সংগঠনের হাতকে আরও শক্তিশালী করার আহ্বান জানান। অনুষ্ঠানে স্থানীয় একঝাঁক তরুণ-তরুণী উপস্থিত হয়ে বাংলাদেশ মহিলা পরিষদের সদস্যপদ গ্রহণ করেন।

বাংলাদেশ সময়: ১৫:৫৪:৪৮   ৬৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
মহাষষ্ঠীতে শুরু দুর্গোৎসব, উৎসবমুখর নারায়ণগঞ্জ
ফতুল্লায় ২০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১
আগামীকাল নারায়ণগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শনে আসছেন স্থানীয় সরকার মন্ত্রী ড. মঈন খান
দুর্গাপূজায় শান্তি ও সম্প্রীতি রক্ষায় সরকার অঙ্গীকারবদ্ধ : গয়েশ্বর চন্দ্র রায়
দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানালেন আইনমন্ত্রী
সব ধর্মের বিশ্বাস ও আচার-অনুষ্ঠানের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর
বন্দরে মাকসুদা হত্যা: আদালতে প্রধান আসামি সাদ্দামের স্বীকারোক্তী
শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

News 2 Narayanganj News Archive

আর্কাইভ