নারায়ণগঞ্জে জেলা বিদ্যুৎ সাশ্রয় কমিটির সভা: অপচয় রোধে কঠোর নির্দেশের বার্তা

প্রথম পাতা » ছবি গ্যালারী » নারায়ণগঞ্জে জেলা বিদ্যুৎ সাশ্রয় কমিটির সভা: অপচয় রোধে কঠোর নির্দেশের বার্তা
মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬



নারায়ণগঞ্জে জেলা বিদ্যুৎ সাশ্রয় কমিটির সভা: অপচয় রোধে কঠোর নির্দেশের বার্তা

নারায়ণগঞ্জ প্রতিনিধি : বিদ্যুতের সুষ্ঠু ও কার্যকর ব্যবহার নিশ্চিতকরণ, অপচয় রোধ এবং জেলায় সামগ্রিক বিদ্যুৎ ব্যবস্থাপনা আরও জোরদার করার লক্ষ্যে নারায়ণগঞ্জে ‘জেলা বিদ্যুৎ সাশ্রয় বিষয়ক ব্যবস্থাপনা কমিটি’র এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোঃ রায়হান কবির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম। এছাড়াও জেলা পুলিশের প্রতিনিধি, সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিদ্যুৎ সাশ্রয় কমিটির সদস্যরা সভায় অংশ নেন।

সভায় সরকারি ও বেসরকারি উভয় পর্যায়ে বিদ্যুৎ সাশ্রয়, অপ্রয়োজনীয় আলো ও যন্ত্রপাতির ব্যবহার বন্ধ করা এবং সামগ্রিক বিদ্যুৎ ব্যবস্থাপনাকে আরও কার্যকর ও জনবান্ধব করার নানা কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ রায়হান কবির বলেন, “বিদ্যুৎ আমাদের জাতীয় সম্পদ। অপচয় রোধ করে বিদ্যুতের সঠিক ব্যবহার নিশ্চিত করা সবার দায়িত্ব। সরকারি দপ্তর থেকে শুরু করে বাণিজ্যিক প্রতিষ্ঠান ও বাসাবাড়িতে বিদ্যুতের অপচয় কোনোভাবেই বরদাশত করা হবে না। মাঠ পর্যায়ে তদারকি বাড়ানোর পাশাপাশি বিদ্যুতের অপচয়কারীদের বিরুদ্ধে কঠোর মনিটরিং ও প্রয়োজনে আইনি পদক্ষেপ নেওয়া হবে।”

বিশেষ অতিথির বক্তব্যে সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম বলেন, “বিদ্যুৎ সংকট মোকাবেলায় সাধারণ মানুষকে সচেতন করা সবচেয়ে জরুরি। সংশ্লিষ্ট দপ্তরগুলোকে সমন্বিতভাবে কাজ করে বিদ্যুৎ সাশ্রয় আন্দোলনকে জোরদার করতে হবে।”

সভায় নারায়ণগঞ্জে বিদ্যুতের স্বাভাবিক সরবরাহ বজায় রাখা, অবৈধ সংযোগ বিচ্ছিন্নকরণ এবং সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

বাংলাদেশ সময়: ১৬:১২:৪৪   ৬৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
মহাষষ্ঠীতে শুরু দুর্গোৎসব, উৎসবমুখর নারায়ণগঞ্জ
ফতুল্লায় ২০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১
আগামীকাল নারায়ণগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শনে আসছেন স্থানীয় সরকার মন্ত্রী ড. মঈন খান
দুর্গাপূজায় শান্তি ও সম্প্রীতি রক্ষায় সরকার অঙ্গীকারবদ্ধ : গয়েশ্বর চন্দ্র রায়
দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানালেন আইনমন্ত্রী
সব ধর্মের বিশ্বাস ও আচার-অনুষ্ঠানের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর
বন্দরে মাকসুদা হত্যা: আদালতে প্রধান আসামি সাদ্দামের স্বীকারোক্তী
শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

News 2 Narayanganj News Archive

আর্কাইভ