বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে নয়াপল্টনে ফ্রি মেডিকেল ক্যাম্প

প্রথম পাতা » ছবি গ্যালারী » বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে নয়াপল্টনে ফ্রি মেডিকেল ক্যাম্প
মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬



বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে নয়াপল্টনে ফ্রি মেডিকেল ক্যাম্প

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে রাজধানীর নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় দিনব্যাপী বিনামূল্যে মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

আজ মঙ্গলবার সকালে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় আয়োজিত এ মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

ক্যাম্পে সকাল থেকেই বিভিন্ন বয়সী নারী-পুরুষ চিকিৎসাসেবা নিতে আসেন। বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকরা রোগীদের স্বাস্থ্য পরীক্ষা, চিকিৎসা পরামর্শ ও ব্যবস্থাপত্র দেন। মেডিসিন, হৃদরোগ, চর্ম ও যৌন এবং চক্ষুসহ বিভিন্ন বিভাগের চিকিৎসাসেবা দেওয়া হয়। পাশাপাশি রোগীদের প্রয়োজনীয় ওষুধ বিনামূল্যে সরবরাহ করা হয়।

রুহুল কবির রিজভী বলেন, বিএনপি সব সময় জনগণের সুখে-দুঃখে পাশে ছিল এবং আছে। দেশের যেকোনো ক্রান্তিলগ্নে ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে দলের নেতাকর্মীরা সামনের সারিতে থেকেছেন। ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজন বিএনপির সামাজিক ও মানবিক অঙ্গীকারের ধারাবাহিকতার অংশ।

তিনি বলেন, বর্তমান বাস্তবতায় দেশের স্বাস্থ্যসেবার উন্নয়ন এবং সাধারণ মানুষের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দেওয়া বিএনপির অন্যতম অগ্রাধিকার।

অনুষ্ঠানে বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. মো. রফিকুল ইসলাম, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশিদ, মহাসচিব অধ্যাপক ডা. জহিরুল ইসলাম শাকিল, ডা. পারভেজ রেজা কাকনসহ ড্যাবের নেতৃবৃন্দ, বিভিন্ন পর্যায়ের চিকিৎসক, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী এবং স্বেচ্ছাসেবীরা উপস্থিত ছিলেন।

দিনব্যাপী এ কর্মসূচিতে শত শত দুস্থ, সুবিধাবঞ্চিত ও সাধারণ মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা এবং প্রয়োজনীয় ওষুধ দেওয়া হয়।

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে দলটির পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এরই অংশ হিসেবে সুবিধাবঞ্চিত ও নিম্নআয়ের মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে এ মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।

বাংলাদেশ সময়: ১৬:৩৫:৫৩   ৬৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ফতুল্লায় মেঘনা-যমুনা ডিপো ঘিরে চোরাই তেলের রামরাজত্ব: নেপথ্যে প্রভাবশালী চক্র, প্রশাসনের ভূমিকা রহস্যজনক
আল কোরআন ও আল হাদিস
নেপালকে হারিয়ে বাংলাদেশের স্বস্তির জয়
জাতিসংঘ জীববৈচিত্র্য সম্মেলন: ২০৩০ সালের লক্ষ্যমাত্রা অর্জনে জবাবদিহিতার মুখোমুখি বিশ্বনেতারা
মানবিকতার অনন্য দৃষ্টান্ত জিয়াউর রহমান ফাউন্ডেশন : ডা. জুবাইদা রহমান
বিপজ্জনক রাসায়নিক ব্যবস্থাপনায় রটারডাম কনভেনশনে যুক্ত হচ্ছে বাংলাদেশ
জাপানি বিনিয়োগকারীদের বাংলাদেশে পর্যটন খাতে ১২০ কোটি ডলার বিনিয়োগের ঘোষণা
প্রধানমন্ত্রীর অনুশাসন বাস্তবায়নে ঢাকার ২০ জোনে হচ্ছে বিশেষ কমিটি
তখন কেন জানি মনে হচ্ছিল সব কিছু শেষ হয়ে যাচ্ছে : রিজভী
নাটোরে পূজামণ্ডপ পরিদর্শন করলেন ভারতীয় সহকারী হাইকমিশনার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ