
ফরিদপুর জেলা প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ফরিদপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে দিনটি পালিত হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির অংশ হিসেবে ফরিদপুর জেলা বিএনপির উদ্যোগে কুমার নদে পুকুরের মৎস্য অবমুক্তকরণ কর্মসূচির আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ।
মৎস্য অবমুক্তকরণ শেষে প্রধান অতিথির বক্তব্যে এমপি নায়াব ইউসুফ বলেন, “বিএনপি সব সময় দেশের মানুষের প্রবৃদ্ধি ও প্রকৃতির সুরক্ষায় কাজ করে এসেছে। দেশীয় মাছের বংশবৃদ্ধি ও প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় আমাদের এই উদ্যোগ। দলের এই প্রতিষ্ঠাবার্ষিকীতে আমরা শপথ নিচ্ছি, আপামর জনগণের কল্যাণ ও স্থানীয় উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাব।”
অনুষ্ঠানে ফরিদপুর জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ, কর্মী-সমর্থক এবং সাধারণ জনগণ উপস্থিত ছিলেন। মৎস্য অবমুক্তকরণের মাধ্যমে পরিবেশ সচেতনতা বৃদ্ধির পাশাপাশি দেশীয় মাছের উৎপাদন বাড়াতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান নেতৃবৃন্দ।
বাংলাদেশ সময়: ১৮:০০:১২ ৩ বার পঠিত