ফরিদপুর মেডিকেল কলেজে ‌কালচারাল অ্যান্ড ডিবেট ক্লাবের উদ্বোধন

প্রথম পাতা » ছবি গ্যালারী » ফরিদপুর মেডিকেল কলেজে ‌কালচারাল অ্যান্ড ডিবেট ক্লাবের উদ্বোধন
মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬



ফরিদপুর মেডিকেল কলেজে ‌কালচারাল অ্যান্ড ডিবেট ক্লাবের উদ্বোধন

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুর মেডিকেল কলেজে ‌কালচারাল অ্যান্ড ডিবেট ক্লাবের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার ‌উদ্বোধনী ‌অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অধ্যক্ষ অধ্যাপক ডা. সৈয়দ আসিফ উল আলম, কলেজের ‌ উপাধ্যক্ষ অধ্যাপক ডা. খান মোহাম্মদ আরিফ, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ডা. সানিয়াত জাহান খান, অধ্যাপক ডা. মোহাম্মদ ইকবাল হোসাইন, ডা. মৃধা মোহাম্মদ শাহীনুজ্জামান, ডা. শাকিল সামস্, ডা. আ ন ম সাইফুল হাসান নোমান, ডা. সুশান্ত কুমার বসাক এবং ডা. নিশাত চৌধুরী।
অনুষ্ঠানের শুরুতে কালচারাল অ্যান্ড ডিবেট ক্লাবের লোগো উন্মোচন করা হয়। পরে অধ্যক্ষ অধ্যাপক ডা. সৈয়দ আসিফ উল আলম কেক কেটে ক্লাবটির আনুষ্ঠানিক শুভ সূচনা ঘোষণা করেন।
সংশ্লিষ্টরা জানান, শিক্ষার্থীদের সাংস্কৃতিক প্রতিভা বিকাশ, বিতর্কচর্চা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলি অর্জনে কালচারাল অ্যান্ড ডিবেট ক্লাব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নতুন এ ক্লাবের মাধ্যমে শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণের সুযোগ আরও বিস্তৃত হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৮:০১:৪৮   ৮০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
নেপালকে হারিয়ে বাংলাদেশের স্বস্তির জয়
জাতিসংঘ জীববৈচিত্র্য সম্মেলন: ২০৩০ সালের লক্ষ্যমাত্রা অর্জনে জবাবদিহিতার মুখোমুখি বিশ্বনেতারা
মানবিকতার অনন্য দৃষ্টান্ত জিয়াউর রহমান ফাউন্ডেশন : ডা. জুবাইদা রহমান
বিপজ্জনক রাসায়নিক ব্যবস্থাপনায় রটারডাম কনভেনশনে যুক্ত হচ্ছে বাংলাদেশ
জাপানি বিনিয়োগকারীদের বাংলাদেশে পর্যটন খাতে ১২০ কোটি ডলার বিনিয়োগের ঘোষণা
প্রধানমন্ত্রীর অনুশাসন বাস্তবায়নে ঢাকার ২০ জোনে হচ্ছে বিশেষ কমিটি
তখন কেন জানি মনে হচ্ছিল সব কিছু শেষ হয়ে যাচ্ছে : রিজভী
নাটোরে পূজামণ্ডপ পরিদর্শন করলেন ভারতীয় সহকারী হাইকমিশনার
মসলিন গবেষণায় সর্বোচ্চ সহযোগিতা দেওয়া হবে : পাট প্রতিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ