![]()
জামালপুর প্রতিনিধি : জামালপুর শহরের চালাপাড়া এলাকায় নিজ বসতঘর থেকে রোকসানা আক্তার শিলা নামে এক নার্সের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
নিহত রোকসানা আক্তার শিলা শহরের সেবা জেনারেল হাসপাতালে নার্স হিসেবে কর্মরত ছিলেন। তিনি চালাপাড়া গ্রামের আব্দুর রশিদের মেয়ে। শিলার বর্তমান স্বামীর নাম রফিকুল ইসলাম।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে নিজ বসতঘরে শিলার মরদেহ পড়ে থাকতে দেখে বিষয়টি পুলিশকে জানানো হয়। খবর পেয়ে সদর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এটি হত্যাকাণ্ড নাকি মৃত্যুর পেছনে অন্য কোনো কারণ রয়েছে, তা ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে।
বাংলাদেশ সময়: ১৮:২২:২১ ৫ বার পঠিত