জামালপুরে মাদক কারবারি মিতু আটক,অবশেষে স্বস্তিতে এলাকাবাসী

প্রথম পাতা » ছবি গ্যালারী » জামালপুরে মাদক কারবারি মিতু আটক,অবশেষে স্বস্তিতে এলাকাবাসী
মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬



জামালপুরে মাদক কারবারি মিতু আটক,অবশেষে স্বস্তিতে এলাকাবাসী

জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহ উপজেলার আদ্রা ইউনিয়নে মাদকসহ মিতু রানী নামে এক নারীকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয় জনতা। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে আদ্রা সকাল বাজার এলাকা থেকে তাকে ইয়াবা সেবনের সরঞ্জামাদিসহ আটক করা হয়।

​স্থানীয় সূত্রে জানা যায়, আটক মিতু রানী আদ্রা ইউনিয়নের থুরী পাড়া গ্রামের বাসিন্দা চাঁন মিয়ার নাতনী এবং চাম্পা বেগমের মেয়ে। তিনি পূর্বে হাজরাবাড়ী পৌরসভার দিলালের পাড়া এলাকার হাবিবুল্লাহর সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন। পরবর্তীতে মোটা অঙ্কের টাকা নেওয়ার বিনিময়ে তাদের বিচ্ছেদ ঘটে। বিচ্ছেদের পর থেকে মিতু বিভিন্ন অসামাজিক ও অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন, যার ফলে আশেপাশের সাধারণ মানুষ দীর্ঘদিন ধরে অতিষ্ঠ ছিল।

​মঙ্গলবার দুপুরে তাকে ইয়াবা ও সেবনের সরঞ্জামসহ হাতেনাতে ধরে ফেলে এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে হেফাজতে নেয়।

স্থানীয় বাসিন্দারা জানান, মাদক একটি মারাত্মক সামাজিক ব্যাধি। তরুণ সমাজকে রক্ষায় এ ধরনের অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া জরুরি।

বাংলাদেশ সময়: ২৩:০০:১৪   ১৩৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
নেপালকে হারিয়ে বাংলাদেশের স্বস্তির জয়
জাতিসংঘ জীববৈচিত্র্য সম্মেলন: ২০৩০ সালের লক্ষ্যমাত্রা অর্জনে জবাবদিহিতার মুখোমুখি বিশ্বনেতারা
মানবিকতার অনন্য দৃষ্টান্ত জিয়াউর রহমান ফাউন্ডেশন : ডা. জুবাইদা রহমান
বিপজ্জনক রাসায়নিক ব্যবস্থাপনায় রটারডাম কনভেনশনে যুক্ত হচ্ছে বাংলাদেশ
জাপানি বিনিয়োগকারীদের বাংলাদেশে পর্যটন খাতে ১২০ কোটি ডলার বিনিয়োগের ঘোষণা
প্রধানমন্ত্রীর অনুশাসন বাস্তবায়নে ঢাকার ২০ জোনে হচ্ছে বিশেষ কমিটি
তখন কেন জানি মনে হচ্ছিল সব কিছু শেষ হয়ে যাচ্ছে : রিজভী
নাটোরে পূজামণ্ডপ পরিদর্শন করলেন ভারতীয় সহকারী হাইকমিশনার
মসলিন গবেষণায় সর্বোচ্চ সহযোগিতা দেওয়া হবে : পাট প্রতিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ