![]()
জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহ উপজেলার আদ্রা ইউনিয়নে মাদকসহ মিতু রানী নামে এক নারীকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয় জনতা। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে আদ্রা সকাল বাজার এলাকা থেকে তাকে ইয়াবা সেবনের সরঞ্জামাদিসহ আটক করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, আটক মিতু রানী আদ্রা ইউনিয়নের থুরী পাড়া গ্রামের বাসিন্দা চাঁন মিয়ার নাতনী এবং চাম্পা বেগমের মেয়ে। তিনি পূর্বে হাজরাবাড়ী পৌরসভার দিলালের পাড়া এলাকার হাবিবুল্লাহর সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন। পরবর্তীতে মোটা অঙ্কের টাকা নেওয়ার বিনিময়ে তাদের বিচ্ছেদ ঘটে। বিচ্ছেদের পর থেকে মিতু বিভিন্ন অসামাজিক ও অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন, যার ফলে আশেপাশের সাধারণ মানুষ দীর্ঘদিন ধরে অতিষ্ঠ ছিল।
মঙ্গলবার দুপুরে তাকে ইয়াবা ও সেবনের সরঞ্জামসহ হাতেনাতে ধরে ফেলে এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে হেফাজতে নেয়।
স্থানীয় বাসিন্দারা জানান, মাদক একটি মারাত্মক সামাজিক ব্যাধি। তরুণ সমাজকে রক্ষায় এ ধরনের অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া জরুরি।
বাংলাদেশ সময়: ২৩:০০:১৪ ২ বার পঠিত