সৈয়দপুর রেলওয়ে কারখানা পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত

প্রথম পাতা » ছবি গ্যালারী » সৈয়দপুর রেলওয়ে কারখানা পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত
মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬



সৈয়দপুর রেলওয়ে কারখানা পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত

বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন উত্তরাঞ্চলের পাঁচ জেলায় ৩ দিনের সফরে এসেছেন।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে তিনি দেশের বৃহত্তম নীলফামারীর সৈয়দপুর রেলওয়ে কারখানা পরিদর্শন করেন। পরিদর্শনকালে তার সহধর্মিণী মিসেস ডিয়ান ডাও, মার্কিন দূতাবাস বাংলাদেশের প্রতিনিধি দল সফরসঙ্গী হিসেবে ছিলেন।

পরিদর্শনকালে তিনি সৈয়দপুর রেলওয়ে কারখানার ক্যারেজ, ফাউন্ড্রি, প্রোডাকশন, যাদুঘরসহ বিভিন্ন শপের কার্যক্রম ঘুরে দেখেন। এরপর তিনি সেখান থেকে সৈয়দপুর চিনি মসজিদ ও সৈয়দপুর খ্রিষ্টান চার্চ পরিদর্শন করেন। পরিদর্শন শেষে রাতে সৈয়দপুর বিমানবন্দর থেকে বিমানযোগে ঢাকায় ফিরবেন।

এর আগে গতকাল দুপুরে মার্কিন রাষ্ট্রদূত ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার হরিণমারী সীমান্তের মন্ডুমালা গ্রামে অবস্থিত ঐতিহ্যবাহী সূর্যপুরী আম গাছ ও ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী সীমান্তে সমতলের চা-বাগান পরিদর্শন করেন।

আজকে সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার আকচা এলাকায় অবস্থিত লোকায়ন জীববৈচিত্র্য জাদুঘর পরিদর্শন করেন মার্কিন রাষ্ট্রদূত। পরে সকাল ১১টার দিকে দিনাজপুরের কান্তজিউ মন্দির ও নয়াবাদ মসজিদ এবং দুপুর ১টার দিকে দিনাজপুরের পার্বতীপুর রেলওয়ে স্টেশন সংলগ্ন কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানা (কেলোকা) পরিদর্শন করেন। সেখান থেকে বিকেল ৩টায় মার্কিন রাষ্ট্রদূত রেলপথে পার্বতীপুর থেকে প্রেসিডেন্ট সেলুন কোচে (বগি নম্বর ১২৬৫) করে দেশের বৃহত্তম সৈয়দপুর রেলওয়ে কারখানা ও জাদুঘর পরিদর্শনে আসেন।

জানা যায়, গত রোববার (৩০ আগস্ট) ঢাকা থেকে বিমানযোগে সকাল ৯টা ১৫ মিনিটে তিনি নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছান। সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছানোর পর সকাল ১০টার দিকে মার্কিন রাষ্ট্রদূত রংপুরের গঙ্গাচড়া উপজেলার বেতগাড়িতে প্যারাগন ডেইরি দুগ্ধ খামার পরিদর্শন করেন। পরে তিনি নীলফামারীর ডালিয়া তিস্তা ব্যারাজ পরিদর্শন শেষে পঞ্চগড় জেলার উদ্দেশ্যে রওনা দেন।

সফরের দ্বিতীয় দিন মার্কিন রাষ্ট্রদূত সোমবার (৩১ আগস্ট) সকালে পঞ্চগড়ের তেঁতুলিয়ার মহানন্দা নদী, বাংলাবান্ধা জিরো পয়েন্টস্থ চতুর্দেশীয় আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট ও পঞ্চগড় জেলা আধুনিক সদর হাসপাতাল পরিদর্শন করেন। এরপর দুপুর ১টার দিকে পঞ্চগড় সার্কিট হাউজে সুধী সমাবেশে মতবিনিময়সভা করেন। সভা শেষে দুপুর ২টার দিকে পঞ্চগড় রকস মিউজিয়াম (পাথরের জাদুঘর) ও গ্রিন ফিল্ড টি ইন্ডাস্ট্রিজ লিমিটেডের কারখানা পরিদর্শন করেন। পরে সেখান থেকে সেদিনই ঠাকুরগাঁও জেলার উদ্দেশে রওনা দেন।

বাংলাদেশ সময়: ২৩:৩৮:২৮   ৬৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
নেপালকে হারিয়ে বাংলাদেশের স্বস্তির জয়
জাতিসংঘ জীববৈচিত্র্য সম্মেলন: ২০৩০ সালের লক্ষ্যমাত্রা অর্জনে জবাবদিহিতার মুখোমুখি বিশ্বনেতারা
মানবিকতার অনন্য দৃষ্টান্ত জিয়াউর রহমান ফাউন্ডেশন : ডা. জুবাইদা রহমান
বিপজ্জনক রাসায়নিক ব্যবস্থাপনায় রটারডাম কনভেনশনে যুক্ত হচ্ছে বাংলাদেশ
জাপানি বিনিয়োগকারীদের বাংলাদেশে পর্যটন খাতে ১২০ কোটি ডলার বিনিয়োগের ঘোষণা
প্রধানমন্ত্রীর অনুশাসন বাস্তবায়নে ঢাকার ২০ জোনে হচ্ছে বিশেষ কমিটি
তখন কেন জানি মনে হচ্ছিল সব কিছু শেষ হয়ে যাচ্ছে : রিজভী
নাটোরে পূজামণ্ডপ পরিদর্শন করলেন ভারতীয় সহকারী হাইকমিশনার
মসলিন গবেষণায় সর্বোচ্চ সহযোগিতা দেওয়া হবে : পাট প্রতিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ