দেশের দুর্দশা-দুর্দিনে বিএনপিই দেশ ও জাতির পথের দিশা : সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » দেশের দুর্দশা-দুর্দিনে বিএনপিই দেশ ও জাতির পথের দিশা : সমাজকল্যাণ প্রতিমন্ত্রী
মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬



দেশের দুর্দশা-দুর্দিনে বিএনপিই দেশ ও জাতির পথের দিশা : সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমীন বলেছেন, দেশের দুর্দশা-দুর্দিনে বিএনপিই দেশ ও জাতির পথের দিশা। বিগত দিনে দেশ ও জাতির যেকোনো সংকটে বিএনপি পথ দেখিয়েছে, আগামীতেও এই ধারা অব্যাহত থাকবে।

জেলার বাগাতিপাড়া উপজেলা বিএনপি কার্যালয় প্রাঙ্গণে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষ্যে শোভাযাত্রা পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি আজ এসব কথা বলেন।

ফারজানা শারমীন বলেন, দেশে যখনই জনগণের উপরে কোনো দুর্দশা নেমে এসেছে, দেশের গণতান্ত্রিক ধারা ব্যাহত করা হয়েছে, তখনই বিএনপি এগিয়ে এসেছে দেশ ও মানুষের পথের দিশা হয়ে। দেশের গণতন্ত্র পুনরুদ্ধারও করেছে বিএনপি।

তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন। তাঁর শাহাদাতের পরে দেশনেত্রী বেগম খালেদা জিয়া দলের হাল ধরেন। বর্তমানে তাদের সন্তান প্রধানমন্ত্রী তারেক রহমান দলের কান্ডারি হয়ে দল এবং দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। আমরা দলের নীতি ও আদর্শ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ, আপসহীন দেশনেত্রী খালেদা জিয়ার আদর্শ, প্রধানমন্ত্রী তারেক রহমানের আদর্শ ধারণ করে দলকে এগিয়ে নিয়ে যেতে চাই, দেশ ও মানুষের কল্যাণে কাজ করে যেতে চাই।

ফারজানা শারমীন বলেন, দেশের সবচেয়ে ক্রন্তিকালে বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করেছে। ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের রেখে যাওয়া ঋণের বোঝা, উত্তরাধিকার সূত্রে পাওয়া বিদ্যুৎ, গ্যাস, তেল, দুর্নীতি আর মাদকের অন্তহীন সমস্যা নিয়ে আমাদের রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করতে হয়েছে। এসব সমস্যা সমাধানের পাশাপাশি দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে আমরা কাজ করছি।

তিনি বলেন, ভবিষ্যৎ বাংলাদেশ, মানবিক বাংলাদেশ, সবার জন্যে বাংলাদেশ, সবার আগে বাংলাদেশ-এই চারটি স্লোগান ধারণ করে আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে চাই। ঐক্যবদ্ধ হয়ে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার এই কর্মযজ্ঞে সকলের সহযোগিতা চাই, সকলের ঐক্য, সহযোগিতা ও সহমর্মিতার একান্ত প্রয়োজন।

ফারজানা শারমীন আরও বলেন, প্রতিষ্ঠা বার্ষিকীর আনন্দের দিনে আজ আমাদের মনে রক্তক্ষরণ হচ্ছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজ আমাদের মাঝে নেই। ফ্যাসিস্ট সরকারের ষড়যন্ত্রের কারণে আপসহীন এই নেত্রীকে পৃথিবী থেকে চলে যেতে হয়েছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানও আমাদের মাঝে নেই। আমাদের এই হৃদয়ের রক্তক্ষরণের শোককে শক্তিতে পরিণত করে দেশকে এগিয়ে নিয়ে যেতে চাই।

সমাবেশে অন্যান্যের মধ্যে বাগাতিপাড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হাফিজুর রহমান, গোপালপুর পৌরসভার সাবেক মেয়র মো. মোশাররফ হোসেন, বাগাতিপাড়া উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুর রশীদ চৌধুরী প্রমুখ প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রতিমন্ত্রী পরে বাগাতিপাড়া উপজেলা পরিষদ প্রাঙ্গণে বিগত সময়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত সাত ব্যবসায়ীকে অনুদানের চেক প্রদান করেন।

তিনি দুপুরে লালপুর উপজেলা পরিষদ প্রাঙ্গনে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত সাত ব্যক্তিকে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অনুদানের চেক প্রদান করেন।

বিকেলে প্রতিমন্ত্রী লালপুরে শ্রী সুন্দরী মডেল স্কুল এন্ড কলেজ মাঠে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে যোগদান করেন।

বাংলাদেশ সময়: ২৩:৫৩:০০   ১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


যারা সারের সংকট তৈরি করছে, তাদের পুলিশ খুঁজছে: কৃষিমন্ত্রী
নিষিদ্ধ আ. লীগকে ফেরাতে জামায়াত-এনসিপি লংমার্চের ঘোষণা দিয়েছে: রাশেদ খাঁন
দেশের দুর্দশা-দুর্দিনে বিএনপিই দেশ ও জাতির পথের দিশা : সমাজকল্যাণ প্রতিমন্ত্রী
সৈয়দপুর রেলওয়ে কারখানা পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত
ঐতিহ্যবাহী কান্তনগর মন্দির পরিদর্শন করলেন মার্কিন রাষ্ট্রদূত
চীনের ঝুঁকির মধ্যে ভারতে বিনিয়োগ বাড়াচ্ছে জাপান
সংকট থেকে কেবল বিএনপিই দেশকে উদ্ধার করতে পারবে : অর্থমন্ত্রী
আমরা কারও পাতানো ফাঁদে পা বাড়াবো না : গয়েশ্বর চন্দ্র
ঐক্যবদ্ধ থেকে বিএনপি’র আদর্শ বাস্তবায়নে নেতা-কর্মীদের প্রতি খাদ্যমন্ত্রীর আহ্বান
বিএনপির নেতৃত্বেই দেশে গণতন্ত্রের বিজয় হয়েছে : মৎস্য প্রতিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ