ইতিহাসের এই দিনে

প্রথম পাতা » ছবি গ্যালারী » ইতিহাসের এই দিনে
বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬



ইতিহাসের এই দিনে

আজ ২ সেপ্টেম্বর, ২০২৬ (বুধবার)। নানা উল্লেখযোগ্য ঘটনার দিক থেকে ইতিহাসে এই দিনটিও গুরুত্বপূর্ণ ও স্মরণীয়। আসুন, একনজরে জেনে নেওয়া যাক ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনদের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনাবলি:

৪৪ খৃস্টপূর্ব - মিশরের ফারাও সপ্তম ক্লিওপেট্রা তার পুত্র পঞ্চদশ টলেমি সিজারিয়নকে সহকারী শাসক হিসেবে ঘোষণা করেন।

৩১ খৃস্টপূর্ব - রোমান গৃহযুদ্ধ: গ্রীসের পশ্চিম উপকূলের অ্যাক্টিয়ামের যুদ্ধে অক্টোভিয়ান মার্ক আন্টনি ও ক্লিওপেট্রার সৈন্যদের পরাস্ত করেন।

১৬৪৯ - ইতালির ক্যাস্টো শহর [পোপ দশম ইন্নোসেন্টের সৈন্যদের দ্বারা সম্পূর্ণভাবে ধ্বংস হয়।

১৬৬৬ - লন্ডনে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ১০,০০০ বাড়ি পুড়ে যায় (সেন্ট পলের ক্যাথেড্রাল সহ)। এই অগ্নিকাণ্ড প্রায় তিন দিন যাবৎ চলে।

১৭৫২ - যুক্তরাজ্য গ্রেগারিয়ান দিনপঞ্জি গ্রহণ করে নেয়।

১৭৯২ - ফরাসি বিপ্লব সময় বিপ্লবীরা তিনজন রোমান ক্যাথলিক বিশপ ও প্রায় দুইশত পুরোহিতদের হত্যা করে। এই ঘটনা সেপ্টেম্বর গণহত্যা নামে পরিচিত।

১৮০১ - ফ্রান্সের বিরুদ্ধে ওসমানীয় ও বৃটিশ সেনাদের ব্যাপক যুদ্ধের পর অবশেষে ফরাসী বাহিনী পরাজিত হয়ে মিশর ত্যাগ করতে বাধ্য হয়।

১৮৭০ - ফ্রাঙ্কো-প্রুশিয়ান যুদ্ধ: সেদানের যুদ্ধে প্রুশিয়া ফরাসি সম্রাট তৃতীয় নেপোলিয়ন ও তার ১০০,০০০ সৈন্যকে বন্দি করে।

১৯১৪ - রাশিয়ার সেন্ট পিটার্সবুর্গের নাম পরিবর্তন করে রাখা হয় পেট্রোগার্ড।

১৯৩৯ - দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাজি জার্মানি পোল্যান্ড আক্রমণ করে যুদ্ধের সূচনা করে।

১৯৩৯ - ব্রিটেনে ১৯ থেকে ৪১ বছর বয়সি পুরুষদের বাধ্যতামূলকভাবে সেনাবাহিনীতে নিয়োগ করা হয়।

১৯৪৫ - দ্বিতীয় বিশ্বযুদ্ধে শেষ হয়। টোকিও উপসাগরে জাপান আত্মসমর্পণ করে।

১৯৪৫ - ভিয়েতনাম ফ্রান্সের থেকে স্বাধীনতা ঘোষণা করে।

১৯৪৭ - ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আবুল কাশেমের নেতৃত্বে তমদ্দুন মজলিস নামক সাংস্কৃতিক সংগঠন প্রতিষ্ঠিত হয়।

১৯৪৯ - জাপানি আক্রমনে চীনের চান-কিঙ-এ ১৭০০ জন নিহত হয়।

১৯৫৮ - চীনের প্রথম টেলিভিশন স্টেশন পিকিং-এ চালু হয়।

১৯৭০ - নাসা দুইটি অ্যাপোলো চন্দ্র অভিযান বাতিল ঘোষণা করে।

১৯৮১ - বেলিজ স্বাধীনতা লাভ করে।

১৯৮৫ - চলচ্চিত্রকার সত্যজিৎ রায় ভারতবর্ষের অনন্য চলচ্চিত্র উৎকর্ষ কেন্দ্র নন্দন উদ্বোধন করেন।

১৯৯১ - যুক্তরাষ্ট্র এস্তেনিয়া, লাটভিয়া ও লিথুয়ানিয়া কে স্বীকৃতি দেয়।

২০০৫ - চট্টগ্রামে চিলড্রেন ক্যান্সার হোম উদ্বোধন হয়।

জন্ম:

১৫৪৮ - ভিন্সেঞ্জো স্কামজ্জি, ইতালীয় স্থপতি।

১৬৭৫ - উইলিয়াম সামারভিল, ইংরেজ কবি।

১৭৭৮ - লুই বোনাপার্ট, ফরাসি বংশোদ্ভূত ডাচ রাজা।

১৮১০ - উইলিয়াম সেমুর টেইলার, মার্কিন শিক্ষাবিদ ও ইতিহাসবিদ।

১৮৩৮ - ভক্তিবিনোদ ঠাকুর, ভারতের বৈষ্ণবধর্মের সাধক, ধর্মগুরু, দার্শনিক।

১৮৫৩ - উইলহেম অসওয়াল্ড, নোবেল বিজয়ী জার্মান রসায়নবিদ।

১৮৭৭ - ফ্রেডেরিক সডি, ইংরেজ রসায়নবিদ।

১৮৯৪ - জোসেফ রথ, অস্ট্রীয় সাংবাদিক ও লেখক।

১৯১৩ - বিল সাঙ্কলয়, স্কটিশ ফুটবলার ও ম্যানেজার।

১৯২০ - বাংলা সাহিত্যের খ্যাতনামা বাঙালি কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায়।

১৯২৩ - পার্বতীকুমার সরকার, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বাঙালি ভূতাত্ত্বিক।

রেনে থম, ফরাসি গণিতবিদ।

১৯৩৩ - ম্যাথিইয়েউ কেরেকোউ, লেবানিজ সৈনিক, রাজনীতিক ও প্রেসিডেন্ট।

১৯৩৮ - গিউলিয়ানো গেমা, ইতালিয়ান অভিনেতা।

১৯৪৮ - ক্রিস্টা মকাউলিফে, আমেরিকান শিক্ষাবিদ ও মহাকাশচারী।

১৯৫২ - জিমি কনর্স, প্রাক্তন মার্কিন টেনিস চ্যাম্পিয়ন।

১৯৬৬ - সালমা হায়েক, মেক্সিকান-মার্কিন অভিনেত্রী, পরিচালক, টেলিভিশন ও চলচ্চিত্র প্রযোজক।

১৯৬৭ - আন্ড্রেয়াস মোয়েলার, জার্মান সাবেক ফুটবলার ও ম্যানেজার।

১৯৭৭ - ফ্রেডেরিক কানোউটে, মালির সাবেক ফুটবলার।

১৯৮১ - ক্রিস ট্রেমলেট, ইংরেজ সাবেক ক্রিকেটার।

১৯৮২ - জোয়ি বার্টন, ইংরেজ সাবেক ফুটবলার।

১৯৮৮ - ইশান্ত শর্মা, ভারতীয় ক্রিকেটার।

১৯৮৮ - জাভি মার্টিনেজ, স্প্যানিশ ফুটবলার।

মৃত্যু:

৪২১ - কনস্টানটিয়াস, রোমান সম্রাট।

১৮২০ - জিয়াকিং, চীন সম্রাট।

১৮৬৫ - উইলিয়াম রোয়ান হ্যামিল্টন, আইরিশ গণিতবিদ ও বিজ্ঞানী।

১৯১০ - হেনরি রুশো, ফরাসি চিত্রশিল্পী।

১৯১৩ - ওকাকুরা কাকুজো, জাপানের প্রখ্যাত শিল্পী ও বাংলায় বিংশ শতকের গোড়ার দিকে নব উন্মেষের সূচনাকারী।

১৯৩৩ - অনাথবন্ধু পাঁজা, ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের শহীদ বিপ্লবী।

১৯৩৭ - চট্টো নামে পরিচিত বীরেন চট্টোপাধ্যায়, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কমিউনিস্ট বিপ্লবী।

১৯৪৬ - প্রমথ চৌধুরী, বাংলা ভাষার সাহিত্যিক।

১৯৫২ - বেণী মাধব দাস, প্রাজ্ঞ বাঙালি পণ্ডিত, শিক্ষক, দেশপ্রেমিক এবং শরৎচন্দ্র বসু, সুভাষচন্দ্র সহ আরও অনেক প্রখ্যাত ব্যক্তির শিক্ষাগুরু।

১৯৬৭ - আয়েত আলী খাঁ, উপমহাদেশের প্রখ্যাত উচ্চাঙ্গ সঙ্গীতশিল্পী, সেতার ও সুরবাহার বাদক।

১৯৬৯ - হো-চি-মিন, ভিয়েতনামের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

১৯৭৩ - জে. আর. আর. টলকিন, ইংরেজ ঔপন্যাসিক, ছোট গল্পকার, কবি ও ভাষাতত্ত্ববিৎ।

১৯৯১ - আলফান্সো গার্সিয়া রোব্লেয়া, নোবেল পুরস্কার বিজয়ী মেক্সিকান রাজনীতিবিদ ও কূটনীতিক।

১৯৯২ - বারবারা ম্যাকলিন্টক, নোবেলজয়ী মার্কিন জীববিজ্ঞানী।

১৯৯৬ - মাহমুদ হাসান গাঙ্গুহী, ভারতীয় দেওবন্দি ইসলামি পণ্ডিত ও মুফতি।

১৯৯৭ - ভিক্টর ফ্রাঙ্কেল, অস্ট্রিয়ান নিউরোলজিস্ট।

২০০১ - ক্রিশ্চিয়ান বার্নার্ড, দক্ষিণ আফ্রিকার কার্ডিওথোরাসিক সার্জন যিনি বিশ্বে প্রথম মানব হৃদপিণ্ড প্রতিস্থাপন করেন।

২০০৯ - ইয়েদুগুরি সন্দিন্তি রাজশেখর রেড্ডি, ভারতের অন্ধ্রপ্রদেশ রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী।

২০১০ - দিলীপ রায়,ভারতীয় বাঙালি চলচ্চিত্র অভিনেতা।

২০১৩ - রোনাল্ড কোসে, নোবেল পুরস্কার বিজয়ী ইংরেজ বংশোদ্ভূত আমেরিকান অর্থনীতিবিদ ও লেখক।

২০১৪ - নরম্যান গর্ডন, দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার।

২০২১ - ভারতীয় অভিনেতা সিদ্ধার্থ শুক্লা।

ছুটি ও অন্যান্য:

ভিয়েতনামের জাতীয় দিবস

বিশ্ব নারিকেল দিবস

বাংলাদেশ সময়: ১১:২১:৩২   ২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


বিদ্যুৎমন্ত্রীকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি
রেকর্ড দামে ম্যানচেস্টার সিটিতে যোগ দিলেন এনজো ফার্নান্দেজ
আজকের রাশিফল
ইতিহাসের এই দিনে
শ্রদ্ধা ও ভালোবাসায় শশিকর উচ্চ বিদ‌্যাল‌য়ের প্রধান শিক্ষকের বিদায়
নগরকান্দায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আহত ১৬
আল কোরআন ও আল হাদিস
যারা সারের সংকট তৈরি করছে, তাদের পুলিশ খুঁজছে: কৃষিমন্ত্রী
নিষিদ্ধ আ. লীগকে ফেরাতে জামায়াত-এনসিপি লংমার্চের ঘোষণা দিয়েছে: রাশেদ খাঁন
দেশের দুর্দশা-দুর্দিনে বিএনপিই দেশ ও জাতির পথের দিশা : সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ