মধুখালীতে মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রথম পাতা » ছবি গ্যালারী » মধুখালীতে মতবিনিময় সভা অনুষ্ঠিত
বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬



মধুখালীতে মতবিনিময় সভা অনুষ্ঠিত

মধুখালী প্রতিনিধি : ফরিদপুরের মধুখালীতে উপজেলার গাজনা পূর্নচন্দ্র বহুমুখি উচ্চ বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে শিক্ষক,শিক্ষার্থী, অভিভাবক ও বিদ্যালয় পরিচালনা পরিষদের সমন্বয়ে মতবিনিময় সভা এবং মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
২ সেপ্টেম্বর ২০২৬খ্রি. বুধবার দুপুর ১২টায় গাজনা পূর্নচন্দ্র বহুমুখি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আঃ ওহাব মোল্যার সভাপতিত্বে ও সহকারী প্রধান শিক্ষক উৎপল কুমার ভৌমিকের সঞ্চালনায় বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত শিক্ষক,শিক্ষার্থী,অভিভাবক ও বিদ্যালয় পরিচালনা পরিষদের সমন্বয়ে মতবিনিময় সভা এবং মা সমাবেশ প্রধান অতিথি হিসেবে দিক নির্দেশনা মুলক বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফরিদপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক শিরিন আক্তার,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল আউয়াল আকন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা ক্রিয়া কর্মকর্তা আল আমিন খন্দকার,সিনিয়র শিক্ষক মোঃ মাহাবুবুর রহমান,ফরিদপুর চিনিকল আখচাষী কল্যান পরিষদের সাধারন সম্পাদক মোঃ রিজাউল করিম ঝটু,স্থানীয় গণ্যমান্য হিসেবে দিলীপ কুমার আচার্য্য,পল্লী চিকিৎসক মোঃ আতিয়ার রহমান,প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক পাচু গোপাল মন্ডল,অভিভাবক হিমাংসু কুমার সাহা ও মোঃ তালেব হোসেন মোল্যাসহ প্রমুখ। এ সময় অভিভাবক বিদ্যালয়ের শিক্ষার্থী,শিক্ষক ও স্থানীয় গণ্যমাণ্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি মাসুদুর রহমান তার বক্তব্য বলেন, শৃঙ্খলা মানুষের জীবনের সাফল্যের চাবিকাঠি, পড়াশুনায় শ্রেষ্ঠত্ব অর্জন করতে হবে পাশাপাশি, খেলাধুলা ও সংস্কৃতিতেও নৈপূণ্য দেখাতে হবে।সকল অভিভাবকদের তার সন্তানদের সাথে বন্ধুসুলভ আচরণ করে তাদের সুশিক্ষায় শিক্ষা দিতে পরামর্শ দেন।
সকলকে মাদক থেকে দূরে থাকতে ও শিক্ষার্থীদের মোবাইল আসক্ত থেকে মুক্ত থাকতে এবং স্কুলে মোবাইল ব্যবহার না করার আহবান জানান।

বাংলাদেশ সময়: ১৭:৫৫:৫৫   ৮৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
জন্মাষ্টমীর বর্ণাঢ্য শোভাযাত্রায় হাজারো মানুষের অংশগ্রহণ
বিএনপির ইতিহাস ও বাংলাদেশের ইতিহাস প্রায় অভিন্ন : মঈন খান
কুইক রেন্টালের দুর্নীতির অভিযোগ তদন্ত হওয়া উচিত : বিইআরসি চেয়ারম্যান
গাড়িচালক অন্যায় করেছিল, তাই তাকে জরিমানা করা হয়েছে : বিমানমন্ত্রী মিল্লাত
মধুখালীতে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত
সংখ্যালঘু নয়, নাগরিক পরিচয়েই সবাই সমান অধিকার ভোগ করবে - স্বরাষ্ট্রমন্ত্রী
রূপগঞ্জে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেফতার ৪
‘শুধু মাধবীর জন্য’ গ্রন্থে বাংলাদেশ ও গণতন্ত্র রক্ষার আকুতি প্রকাশ পেয়েছে - চীফ হুইপ
বাংলাদেশে সব ধর্মের মানুষের সমান অধিকার থাকতে হবে: ত্রাণমন্ত্রী দুলু

News 2 Narayanganj News Archive

আর্কাইভ