ফরিদপুর জেনারেল হাসপাতাল ১০০ শয্যা থেকে ২৫০ শয্যায় উন্নীত করার উদ্যোগ

প্রথম পাতা » ছবি গ্যালারী » ফরিদপুর জেনারেল হাসপাতাল ১০০ শয্যা থেকে ২৫০ শয্যায় উন্নীত করার উদ্যোগ
বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬



ফরিদপুর জেনারেল হাসপাতাল ১০০ শয্যা থেকে ২৫০ শয্যায় উন্নীত করার উদ্যোগ

ফরিদপুর জেলা প্রতিনিধি: ফরিদপুর জেনারেল হাসপাতালকে ১০০ শয্যা থেকে ২৫০ শয্যায় উন্নীত করার উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে একটি বেজমেন্টসহ ১৫ তলাবিশিষ্ট আধুনিক হাসপাতাল ভবন নির্মাণের জন্য প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে গত ২৪ আগস্ট ২০২৬ তারিখে স্বাস্থ্য সেবা বিভাগের সচিবের কাছে পাঠানো এক সরকারি পত্রে এ নির্দেশনা দেওয়া হয়।
পত্রে উল্লেখ করা হয়, সংসদীয় আসন-২১৩, ফরিদপুর-৩-এর অন্তর্গত ফরিদপুর জেনারেল হাসপাতালকে ১০০ শয্যা থেকে ২৫০ শয্যায় উন্নীতকরণ এবং একটি বেজমেন্টসহ ১৫ তলাবিশিষ্ট আধুনিক হাসপাতাল ভবন নির্মাণের জন্য ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ আহমেদ প্রধানমন্ত্রীর কাছে আবেদন করেছেন।
এ আবেদনের পরিপ্রেক্ষিতে হাসপাতালটির শয্যাসংখ্যা বৃদ্ধি এবং আধুনিক হাসপাতাল ভবন নির্মাণের জন্য ডিও (আধা-সরকারি) পত্র অনুযায়ী পরবর্তী প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের জন্য স্বাস্থ্য সেবা বিভাগকে নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি এ বিষয়ে গৃহীত কার্যক্রমের অগ্রগতি প্রতিবেদন প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানোর জন্যও অনুরোধ করা হয়েছে।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-১ ও মাননীয় সংসদ সদস্যগণের প্রতিশ্রুত ও প্রত্যাশিত কর্মসূচি বাস্তবায়ন সমন্বয় সেলের সদস্য সচিব মো. উজ্জল হোসেন স্বাক্ষরিত পত্রে এ নির্দেশনা দেওয়া হয়।
ফরিদপুর জেনারেল হাসপাতাল ২৫০ শয্যায় উন্নীত হলে জেলার বিপুলসংখ্যক মানুষের উন্নত চিকিৎসাসেবা পাওয়ার সুযোগ বাড়বে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। পাশাপাশি ১৫ তলাবিশিষ্ট আধুনিক হাসপাতাল ভবন নির্মিত হলে ফরিদপুরে চিকিৎসা অবকাঠামোর আরও উন্নয়ন ঘটবে।

বাংলাদেশ সময়: ১৯:৪২:৪০   ৩৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
১২ সেপ্টেম্বর ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার’ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী : বিজ্ঞান মন্ত্রী
সুন্দরবনের ‘নানা ভাই’ বাহিনীর প্রধানসহ ১২ বনদস্যুর আত্মসমর্পণ
সোনারগাঁয়ে নিষিদ্ধ জাল জব্দ, দোকানিকে ২ হাজার টাকা জরিমানা
প্রধানমন্ত্রীর নেতৃত্বে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ - খাদ্যমন্ত্রী
ডেঙ্গু প্রতিরোধে সদরের ১২০ প্রাথমিক বিদ্যালয়ে পরিচ্ছন্নতা অভিযান
নগরীতে যানজট নিরসনে সমন্বিত উদ্যোগের তাগিদ এসপির
শ্রীলঙ্কায় আলু রপ্তানির সম্ভাবনা, বাজার যাচাইয়ে যাবে বাংলাদেশি প্রতিনিধি দল
ক্রিকেট ও ক্রীড়া কূটনীতিতে সম্পর্ক জোরদার করতে চায় ঢাকা-কাঠমান্ডু

News 2 Narayanganj News Archive

আর্কাইভ