
ফরিদপুর জেলা প্রতিনিধি: ফরিদপুরে অবৈধ বিদ্যুৎ ব্যবহার বন্ধ ও বিদ্যুৎ সাশ্রয়ে বিশেষ অভিযান পরিচালনা করেছে ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতি। গতকাল
১ সেপ্টেম্বর দিবাগত রাতে ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতির সদর দপ্তর, জোনাল ও সাব-জোনাল অফিসের আওতাধীন বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে সরকারের নির্দেশনা অনুযায়ী রাত ৮টার পর শপিংমল, মার্কেট ও দোকানপাট বন্ধ রাখা, সন্ধ্যা ৭টার মধ্যে আলোকিত বিলবোর্ড বন্ধ করা এবং সব ধরনের আলোকসজ্জা বন্ধ রাখার বিষয়ে জন
সচেতনতামূলক প্রচারণা চালানো হয়।
ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতি জানিয়েছে, অবৈধ বিদ্যুৎ ব্যবহার প্রতিরোধ ও বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি নির্দেশনা বাস্তবায়নে এ ধরনের অভিযান ও সচেতনতামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
বাংলাদেশ সময়: ১৯:৪৩:৫০ ৩ বার পঠিত