জাতীয় দলের হয়েও ৩৫০ রান করতে চান হৃদয়

প্রথম পাতা » খেলাধুলা » জাতীয় দলের হয়েও ৩৫০ রান করতে চান হৃদয়
বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬



জাতীয় দলের হয়েও ৩৫০ রান করতে চান হৃদয়

পচেফস্ট্রুমের সেনওয়েস পার্কে আজ ইতিহাস গড়েছেন তাওহিদ হৃদয়। দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের বিপক্ষে বাংলাদেশ ‘এ’ দলকে ৩৫০ রানের মহাকাব্যিক ইনিংস উপহার দিয়েছেন তিনি।

হৃদয়ের এমন ব্যাটিং রেকর্ড বই ওলট-পালট করে দিয়েছে। তামিম ইকবালকে (৩৩৪) ছাড়িয়েই তিনিই এখন প্রথম শ্রেণির ক্রিকেটে সর্বোচ্চ রানের ইনিংস খেলা বাংলাদেশি ব্যাটার।

প্রথম বাংলাদেশি হিসেবে বিদেশের মাটিতেও ট্রিপল সেঞ্চুরি করেছেন হৃদয়। শুধু কি তাই? ১৯৪৮ সালের পর দক্ষিণ আফ্রিকায় এটিই কোনো সফরকারী ব্যাটারের প্রথম ট্রিপল সেঞ্চুরি।

প্রত্যাশিতভাবেই ম্যাচসেরা হয়েছেন হৃদয়। ২৫ বছর বয়সী এই ব্যাটারের আশা, ভবিষ্যতে বাংলাদেশ জাতীয় দলের হয়েও তিনি ৩৫০ রানের ইনিংস খেলবেন।

ম্যাচ শেষে সামাজিক যোগাযোগ মাধম্যে হৃদয় লিখেছেন, ‘ম্যান অব দ্য ম্যাচের ট্রফি নিয়ে বারবার মনে হচ্ছিল কোনো একদিন এমন একটি ইনিংস জাতীয় দলের হয়ে খেলব ইনশাআল্লাহ। আল্লাহ এবং আমার মায়ের দোয়া থাকলে সব সম্ভব।

হৃদয় আরো লিখেছেন, ‘সত্যি বলতে, এই ইনিংস আমাকে আরো আত্মবিশ্বাসী করেছে। অসংখ্য শুভকামনা পেয়েছি এবং এখনো পাচ্ছি। সবাইকে ধন্যবাদ।’

দেশের একাধিক সংবাদমাধ্যমের খবর, এই ম্যাচ খেলার কথাই ছিল না হৃদয়ের।
কিন্তু জাকির হাসান চোটে পড়ায় হৃদয় নিজেই দক্ষিণ আফ্রিকায় যাওয়ার জন্য বিসিবির আছে আগ্রহ প্রকাশ করেন।

যেহেতু আগামী নভেম্বরে বাংলাদেশ জাতীয় দল দক্ষিণ আফ্রিকা সফর করবে, তাই আগেভাগেই সেখানকার কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে চেয়েছিলেন হৃদয়।

সেটা তো হৃদয় করলেনই; সঙ্গে বাংলাদেশ ‘এ’ দলকেও বিপদ থেকে টেনে তুলে ম্যাচটি ড্র করতে সবচেয়ে বড় অবদান রাখলেন।

পচেফস্ট্রুমে গত রবিবার (৩০ আগস্ট) শুরু হওয়া সিরিজের দ্বিতীয় ও শেষ আনঅফিশিয়াল টেস্টের প্রথম ইনিংসে ৫১২ রান করে দক্ষিণ আফ্রিকা ‘এ’।

জবাব দিতে নেমে বাংলাদেশ ‘এ’ ৩৭ রানে ২ উইকেট হারানোর পর হৃদয় ব্যাটিংয়ে নামেন। এক পর্যায়ে ১৩৫ রানে ৪ উইকেট হারায় সফরকারীরা।

তবে হৃদয় দমে যাননি। জাকের আলী ও মোহাম্মদ সাইফউদ্দিনকে নিয়ে বিশাল জুটি গড়েন তিনি।

গতকাল তৃতীয় দিনেই ডাবল সেঞ্চুরি পেরিয়ে ২০৪ রানে অপরাজিত ছিলেন হৃদয়। আর আজ শেষ দিনে টেলএন্ডারদের নিয়ে ট্রিপল সেঞ্চুরি পেরিয়ে গড়লেন ইতিহাস।

বাংলাদেশ ‘এ’ দল ৮ উইকেটে ৬৭৬ রান করার পর প্রথম ইনিংস ঘোষণা করে।

দ্বিতীয়বার ব্যাটিংয়ে নেমে দক্ষিণ আফ্রিকা ‘এ’ দল বিনা উইকেটে ১৮ রান করার পর দুই অধিনায়ক ড্র মেনে নেন।

বাংলাদেশ সময়: ২৩:৫৪:৩৫   ৪৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


বার্সেলোনা ছেড়ে কাতারের ক্লাবে গেলেন স্প্যানিশ ফুটবলার
বিপিএল স্থগিত করে ক্রিকেটারদের ম্যাচ ফি বাড়াল বিসিবি
নারায়ণগঞ্জ প্রিপারেটরি স্কুলে আন্তঃক্লাস ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত
জাতীয় দলের হয়েও ৩৫০ রান করতে চান হৃদয়
রেকর্ড দামে ম্যানচেস্টার সিটিতে যোগ দিলেন এনজো ফার্নান্দেজ
সাকার গোলে আর্সেনালের জয়
মেসির চার গোল, মন্ট্রিলকে উড়িয়ে খরা কাটালো মায়ামি
১৮ বছর পর চ্যাম্পিয়ন্স লিগের মূলপর্বে তুর্কির ক্লাব
জয়সোয়ালের আগ্রাসনে ক্ষুদ্ধ ভারতের সাবেক ক্রিকেটাররা
লম্বা সময়ের চুক্তিতে সিটি ছেড়ে টটেনহ্যামে ব্রাজিল ফরোয়ার্ড

News 2 Narayanganj News Archive

আর্কাইভ