সদরপুরে মাদকাসক্ত যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রথম পাতা » ছবি গ্যালারী » সদরপুরে মাদকাসক্ত যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬



সদরপুরে মাদকাসক্ত যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের সদরপুর উপজেলার আকোটেরচর ইউনিয়নের সুইজগেট খালাসী ডাঙ্গীর রাব্বি খালাসী (২৪)
নামের এক মাদকাসক্ত যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৩সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০ টায় পুলিশ রাব্বির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেন।

মৃত রাব্বি ওই একালার মোয়াজ্জেম খালাসীর ছেলে।

নিহতের মা লিপি বেগম জানিয়েছেন, তার ছেলে দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। রাব্বির স্ত্রী ও ৩ বছরের একটা পুত্র সন্তান রয়েছে। রাব্বি গতকাল সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়ে আর বাড়ীতে ফিরে নাই।

স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে গ্রামের পাশে একটা নির্জন স্থানে গাছের ডালের সাথে গলায় ফাঁস দেওয়া অবস্থায় দেখতে পায় এলাকাবাসী। পরে বিষয়টি সদরপুর থানা পুলিশকে জানানো হয়।

খবর পেয়ে থানার এএসআই আসাদুজ্জামান রিপন
ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে মৃত রাব্বি মাদকাসক্ত ছিলেন। রাব্বির পিতা মোয়াজ্জেম খালাসী একাধিকবার তার সন্তান মাদকাসক্ত বলে আমাদের জানিয়েছেন। মৃত্যুর ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

বাংলাদেশ সময়: ১৩:৩৩:১০   ১১১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ফতুল্লায় মেঘনা-যমুনা ডিপো ঘিরে চোরাই তেলের রামরাজত্ব: নেপথ্যে প্রভাবশালী চক্র, প্রশাসনের ভূমিকা রহস্যজনক
আল কোরআন ও আল হাদিস
নেপালকে হারিয়ে বাংলাদেশের স্বস্তির জয়
জাতিসংঘ জীববৈচিত্র্য সম্মেলন: ২০৩০ সালের লক্ষ্যমাত্রা অর্জনে জবাবদিহিতার মুখোমুখি বিশ্বনেতারা
মানবিকতার অনন্য দৃষ্টান্ত জিয়াউর রহমান ফাউন্ডেশন : ডা. জুবাইদা রহমান
বিপজ্জনক রাসায়নিক ব্যবস্থাপনায় রটারডাম কনভেনশনে যুক্ত হচ্ছে বাংলাদেশ
জাপানি বিনিয়োগকারীদের বাংলাদেশে পর্যটন খাতে ১২০ কোটি ডলার বিনিয়োগের ঘোষণা
প্রধানমন্ত্রীর অনুশাসন বাস্তবায়নে ঢাকার ২০ জোনে হচ্ছে বিশেষ কমিটি
তখন কেন জানি মনে হচ্ছিল সব কিছু শেষ হয়ে যাচ্ছে : রিজভী
নাটোরে পূজামণ্ডপ পরিদর্শন করলেন ভারতীয় সহকারী হাইকমিশনার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ