![]()
নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের পক্ষ থেকে পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর বদলিজনিত বিদায় উপলক্ষে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে তাঁর কর্মকালীন সময়ের নিষ্ঠা, পেশাদারিত্ব, দক্ষ নেতৃত্ব এবং নারায়ণগঞ্জের আইনশৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ অবদানের জন্য বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়।
নারায়ণগঞ্জ জেলার জেলা প্রশাসক মোঃ রায়হান কবিরের সভাপতিত্বে এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা উল্লেখ করেন, কর্মক্ষেত্রে তাঁর আন্তরিকতা, দক্ষতা ও সৌহার্দ্যপূর্ণ নেতৃত্ব সকলের মাঝে দীর্ঘকাল স্মরণীয় হয়ে থাকবে। একই সাথে নতুন কর্মস্থলে তাঁর উত্তরোত্তর সাফল্য, সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনা করা হয়।
উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলার র্যাব-১১-এর সিও মহোদয়, ৬২ বিজিবি-র সিও মহোদয়, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৪-এর পুলিশ সুপার মহোদয়, এনএসআই-এর যুগ্ম পরিচালক মহোদয়, আনসার ও ভিডিপি কমান্ড্যান্ট মহোদয়, ডিজিএফআই-এর সহকারী পরিচালক, অতিরিক্ত জেলা প্রশাসকবৃন্দ এবং অতিরিক্ত পুলিশ সুপারবৃন্দসহ জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।
বাংলাদেশ সময়: ১৮:২৫:১৯ ১৮ বার পঠিত