বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬

শিক্ষার মানোন্নয়ন ও মাদক-বাল্যবিবাহ প্রতিরোধে অভিভাবক সমাবেশ

প্রথম পাতা » ছবি গ্যালারী » শিক্ষার মানোন্নয়ন ও মাদক-বাল্যবিবাহ প্রতিরোধে অভিভাবক সমাবেশ
বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬



শিক্ষার মানোন্নয়ন ও মাদক-বাল্যবিবাহ প্রতিরোধে অভিভাবক সমাবেশ

সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি: শিক্ষার মানোন্নয়ন, মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতা তৈরির লক্ষ্যে ফরিদপুরের চরভদ্রাসনে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় উপজেলার চর নটাখোলা উচ্চ বিদ্যালয়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. জুলহাস হোসেন সৌরভ। বিশেষ অতিথি ছিলেন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সফর আলী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার খন্দকার মো. মাকসুদুর রহমান ও উপজেলা কৃষি অফিসার ইমরান বিন ইসলাম।

এছাড়া উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য মো. কুদ্দুস আলী, আমিনুল হক বাচ্চু ও মোস্তফা কবির, ইউপি চেয়ারম্যান মো. ইয়াকুব আলী, বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মোবারক হোসেনসহ শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সমাবেশে শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি, পড়াশোনায় মনোযোগ, নৈতিক মূল্যবোধ গঠন এবং মাদক ও বাল্যবিবাহের ক্ষতিকর দিক নিয়ে আলোচনা করা হয়।

বক্তারা বলেন, শিক্ষার্থীদের সুন্দর ভবিষ্যৎ গড়তে বিদ্যালয়ের পাশাপাশি পরিবারের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সন্তানদের পড়াশোনা, চলাফেরা ও বন্ধুবান্ধবের বিষয়ে অভিভাবকদের নিয়মিত খোঁজখবর রাখতে হবে। মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে পরিবার, বিদ্যালয় ও প্রশাসনের সমন্বিত উদ্যোগের ওপরও গুরুত্বারোপ করা হয়।

বাংলাদেশ সময়: ২০:১৫:৫৮   ২৪ বার পঠিত