মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে সুপারভাইজার নিহত, আহত ১৫

প্রথম পাতা » ছবি গ্যালারী » মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে সুপারভাইজার নিহত, আহত ১৫
বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬



মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে সুপারভাইজার নিহত, আহত ১৫

মধুখালী প্রতিনিধি : ফরিদপুরের মধুখালীতে ঢাকা-খুলনা মহাসড়কে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও অন্তত ১৫ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মহাসড়কের শাহ হাবিব দাখিল মাদ্রাসার সামনে এই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা থেকে চুয়াডাঙ্গাগামী পূর্বাশা পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো-ব-১৫-৪৫৮৫) এবং একই দিক থেকে আসা মাগুরাগামী ময়দা বোঝাই একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৪-২৮৭৪) এর মধ্যে এ সংঘর্ষ হয়। নিহত ব্যক্তি পূর্বাশা পরিবহনের সুপারভাইজার মোঃ জুয়েল (২৮)। তিনি চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার মুন্সিগঞ্জ গ্রামের বাসিন্দা।

করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুস সালাম জানান, ময়দা বোঝাই ট্রাকটি শাহ হাবিব দাখিল মাদ্রাসার সামনে পৌঁছালে হঠাৎ এর একটি টায়ার ব্লাস্ট হয়ে যায়। চালক টায়ার পরিবর্তনের জন্য ট্রাকটি রাস্তার ওপরেই পার্কিং করে রাখেন। এ সময় পেছন দিক থেকে দ্রুতগতিতে আসা পূর্বাশা পরিবহনের বাসটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়।

ধাক্কা লাগার সময় বাসের সুপারভাইজার বাম পাশে ইঞ্জিন কভারের ওপর বসে ছিলেন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় বাসের অন্তত ১৫ জন যাত্রী আহত হন। আহতদের উদ্ধার করে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওসি আরও জানান, দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি জব্দ করে হেফাজতে রাখা হয়েছে। নিহত সুপারভাইজারের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

বাংলাদেশ সময়: ২২:১৮:৫৯   ৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


নারায়ণগঞ্জ প্রিপারেটরি স্কুলে আন্তঃক্লাস ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত
র‍্যাব বিলুপ্তিকে সমর্থন, নতুন ফোর্স গঠনে আলোচনা চান বিরোধীদলীয় নেতা
চামড়া শিল্প পুনরুজ্জীবনে সমন্বিত সংস্কারের পরিকল্পনা সরকারের
মধুখালীতে সাংবাদিকদের সাথে ইউএনও’র মতবিনিময়
মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে সুপারভাইজার নিহত, আহত ১৫
পিংনা বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ
আবাসিক মিটারে ১১ বছর ধরে চলছে বাণিজ্যিক ডিস ও ইন্টারনেটের সার্ভার,সরকারের কোটি টাকা রাজস্ব ফাঁকি
সালথায় আড়াই মাস ধরে নিখোঁজ কিশোর ইমরান, শেষ সন্ধানের আশায় কাঁদছেন বাবা-মা
শিক্ষার মানোন্নয়ন ও মাদক-বাল্যবিবাহ প্রতিরোধে অভিভাবক সমাবেশ
বোয়ালমারী-সালথা সীমান্তে ফের উত্তেজনা: প্রশাসনের বৈঠকের পরদিনই ২ যুবককে কুপিয়ে জখম

News 2 Narayanganj News Archive

আর্কাইভ