মধুখালীতে সাংবাদিকদের সাথে ইউএনও’র মতবিনিময়

প্রথম পাতা » ছবি গ্যালারী » মধুখালীতে সাংবাদিকদের সাথে ইউএনও’র মতবিনিময়
বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬



মধুখালীতে সাংবাদিকদের সাথে ইউএনও’র মতবিনিময়

মধুখালী প্রতিনিধি : মধুখালী প্রেসক্লাব মিলনায়তনে প্রেসক্লাবের তালিকাভুক্ত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) মাসুদুর রহমান ।
৩ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকাল ৫ টায় প্রেসক্লাবের সভাপতি মোঃ মনিরুজ্জামান মৃধা মন্নুর সভাপতিত্বে ও সিনিয়র সহ-সভাপতি মতিয়ার রহমান সঞ্চালনায় বক্তব্য রাখেন মধুখালী প্রেসক্লাবের উপদেষ্টা ও উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আব্দুল আলিম মানিক, মধুখালী পৌর বিএনপির সভাপতি মুহম্মদ হায়দার আলী মোল্লা, দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন, উপজেলা যুবদলের সদস্য সচিব তারিকুল ইসলাম ইনামুল, সেচ্ছাসেবক দলের সদস্য সচিব জহিরুল ইসলাম লিটন, প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মফিজুর রহমান মুবিন, সালেহীন সোয়াদ সাম্মী, পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক গোলাম শরাফাত শরৎ।

এ সময় উপস্থিত ছিলেন পৌর ছাত্র দলের যুগ্ম আহবায়ক গোলাম শরাফত শরৎ, সিনিয়র সাংবাদিক রমজান আলী, অঞ্জন সাহা, আবির হোসেন, শহিদুল ইসলাম, মানিক সিকদার, রাজিব হোসেন, বিপ্রজিত বিশ্বাস, হৃদয় শীল, অসীম কুমার দত্ত, পার্থ রায়সহ প্রেসক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ।

সভায় ইউএনও মাসুদুর রহমান সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে উৎসাহ দেন এবং বলেন “সাংবাদিকদের জন্য অবাধ তথ্য প্রবাহের সুযোগ থাকবে। মধুখালীতে কোন ধরনের অন্যায়, অনিয়মের বিষয়ে প্রশ্রয় দেয়া হবেনা। আপনারা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজের অসঙ্গতি দূর করতে পারেন। তিনি আরও বলেন“ উপজেলা প্রশাসন প্রেসক্লাবের সাথে সুসম্পর্ক বজায় রেখে পারস্পারিক সহযোগিতায় কাজ করতে আগ্রহী।”ইউএনও সাংবাদিকদের পাশে থাকার আশ্বাস প্রদান করেন।

বাংলাদেশ সময়: ২২:২৪:০৪   ৩৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


নারায়ণগঞ্জ প্রিপারেটরি স্কুলে আন্তঃক্লাস ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত
র‍্যাব বিলুপ্তিকে সমর্থন, নতুন ফোর্স গঠনে আলোচনা চান বিরোধীদলীয় নেতা
চামড়া শিল্প পুনরুজ্জীবনে সমন্বিত সংস্কারের পরিকল্পনা সরকারের
মধুখালীতে সাংবাদিকদের সাথে ইউএনও’র মতবিনিময়
মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে সুপারভাইজার নিহত, আহত ১৫
পিংনা বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ
আবাসিক মিটারে ১১ বছর ধরে চলছে বাণিজ্যিক ডিস ও ইন্টারনেটের সার্ভার,সরকারের কোটি টাকা রাজস্ব ফাঁকি
সালথায় আড়াই মাস ধরে নিখোঁজ কিশোর ইমরান, শেষ সন্ধানের আশায় কাঁদছেন বাবা-মা
শিক্ষার মানোন্নয়ন ও মাদক-বাল্যবিবাহ প্রতিরোধে অভিভাবক সমাবেশ
বোয়ালমারী-সালথা সীমান্তে ফের উত্তেজনা: প্রশাসনের বৈঠকের পরদিনই ২ যুবককে কুপিয়ে জখম

News 2 Narayanganj News Archive

আর্কাইভ