লিংক রোডে সওজের উচ্ছেদ অভিযান, ভাঙা হলো দোকান-রেস্টুরেন্ট

প্রথম পাতা » ছবি গ্যালারী » লিংক রোডে সওজের উচ্ছেদ অভিযান, ভাঙা হলো দোকান-রেস্টুরেন্ট
বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬



লিংক রোডে সওজের উচ্ছেদ অভিযান, ভাঙা হলো দোকান-রেস্টুরেন্ট

নারায়ণগঞ্জের ফতুল্লায় সড়ক ও জনপথ (সওজ) বিভাগের জায়গা দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালানো হয়েছে। অভিযানে কয়েকটি হোটেল, রেস্টুরেন্ট, দোকান ও অস্থায়ী স্থাপনা ভেঙে দেওয়া হয়।

বুধবার (১৯ আগস্ট) বিকেলে তল্লা রোড ও জেলা পরিষদ বাসস্ট্যান্ড এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

জেলা প্রশাসকের সহকারী কমিশনার তারিফ আল তাওহীদের নেতৃত্বে পরিচালিত অভিযানে সুন্দরবন সুইট অ্যান্ড বেকারি, সুন্দরবন রেস্টুরেন্টের একাংশসহ আশপাশের কয়েকটি দোকান ও অস্থায়ী স্থাপনা উচ্ছেদ করা হয়।

অভিযান পরিচালনাকারী সহকারী কমিশনার তারিফ আল তাওহীদ বলেন, সড়ক ও জনসাধারণের চলাচলের জায়গা দখল করে এসব স্থাপনা নির্মাণ করা হয়েছিল। এতে যানবাহন ও পথচারীদের চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছিল। জনস্বার্থে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

এদিকে উচ্ছেদ করা জায়গায় মাইক্রোবাস স্ট্যান্ড স্থাপনের উদ্যোগকে কেন্দ্র করে স্থানীয় বিএনপির কয়েকজন নেতাকর্মীর সঙ্গে মহানগর বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপুর তর্ক-বিতর্ক ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।

সড়ক ও জনপথ বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, সড়কের জায়গা দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদের ধারাবাহিকতায় এ অভিযান পরিচালনা করা হয়েছে। সরকারি জায়গা দখল করে নতুন করে কোনো স্থাপনা নির্মাণের সুযোগ দেওয়া হবে না।

অভিযানে নারায়ণগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী আব্দুর রহিম, উপবিভাগীয় প্রকৌশলী সাইফুল ইসলাম মোল্লা, উপসহকারী প্রকৌশলী আনোয়ার হোসেন, সার্ভেয়ার সোহাগ মিয়াসহ ফতুল্লা মডেল থানার পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২৩:৪১:২৭   ৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


জাতীয় সংসদে ‘ব্যাংক রেজল্যুশন (সংশোধন) বিল, ২০২৬’ উত্থাপন
বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি গঠিত
আমি ফিরে এসেছি দেশের মানুষের জন্য কাজ করতে: মির্জা আব্বাস
জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন মির্জা আব্বাস
শান্তিপূর্ণভাবে বিশ্ব ইজতেমা আয়োজনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: স্বরাষ্ট্রমন্ত্রী
কৃষিতে টেকসই উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ : গয়েশ্বর চন্দ্র
লিংক রোডে সওজের উচ্ছেদ অভিযান, ভাঙা হলো দোকান-রেস্টুরেন্ট
মসজিদ-মন্দির-গির্জা-ধর্মশালা নির্মাণ করবে সিটি করপোরেশন: সাখাওয়াত
মালয়েশিয়ায় কর্মী পাঠানোর পথ শিগগিরই সুগম হবে: প্রবাসী কল্যাণমন্ত্রী
নারায়ণগঞ্জ প্রিপারেটরি স্কুলে আন্তঃক্লাস ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ