শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬

চকলেটের প্রলোভনে শিশু অপহরণের চেষ্টা: মধুখালীতে জনতার হাতে আটক ১

প্রথম পাতা » ছবি গ্যালারী » চকলেটের প্রলোভনে শিশু অপহরণের চেষ্টা: মধুখালীতে জনতার হাতে আটক ১
শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬



চকলেটের প্রলোভনে শিশু অপহরণের চেষ্টা: মধুখালীতে জনতার হাতে আটক ১

সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের মধুখালীতে চকলেটের প্রলোভন দেখিয়ে এক শিশুকে অচেতন করে অপহরণের চেষ্টার সময় এক ব্যক্তিকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার গোপালদী সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকায় এ চাঞ্চল্যকর ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, অভিযুক্ত ব্যক্তি এলাকায় এসে শিশুদের চকলেটের লোভ দেখায়। একপর্যায়ে সে এক শিশুকে চকলেট খাইয়ে অচেতন করে দ্রুত সরিয়ে নেওয়ার চেষ্টা করে। বিষয়টি আশপাশের মানুষের নজরে এলে স্থানীয় জনতা ধাওয়া দিয়ে তাকে হাতেনাতে আটক করে।

আটকের পর উপস্থিত জনতা তাকে জিজ্ঞাসাবাদ করলে সে একেক সময় একেক ভুয়া পরিচয় দিতে থাকে। কখনো নিজের বাড়ি মানিকগঞ্জ, আবার কখনো নগরকান্দার গোয়ালদী এলাকার অধিবাসী বলে দাবি করে বিভ্রান্তি সৃষ্টি করার চেষ্টা করে।

ঘটনার সঠিক তদন্ত ও আটক ব্যক্তির আসল পরিচয় শনাক্ত করতে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী। আটক ব্যক্তির কোনো পরিচয় বা সঠিক ঠিকানা জানা থাকলে নিকটস্থ আইনশৃঙ্খলা বাহিনীকে তথ্য দিয়ে সহায়তা করার জন্য নগরকান্দা ও মধুখালীবাসীদের প্রতি অনুরোধ জানানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১২:৫১:০২   ৪ বার পঠিত