![]()
সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অভিযান চালিয়ে ১ কেজি গাঁজাসহ ফাহিমা খানম (২০) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে সোনারগাঁও থানা পুলিশ।
শুক্রবার (০৪ সেপ্টেম্বর, ২০২৬) সন্ধ্যা ৭টা ৫ মিনিটে সোনারগাঁও থানাধীন আষাড়িয়ারচর এলাকাস্থ মেঘনা টোল প্লাজার পশ্চিম পাশে পাকা রাস্তার ওপর থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ফাহিমা খানম ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানার বায়েক ইউনিয়নের চান্দখলা গ্রামের মৃত সোহাগ খাঁনের মেয়ে এবং জুনায়েদ মিয়ার স্ত্রী।
পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার জনাব মোঃ হাবিবুর রহমান মহোদয়ের নির্দেশনায় এবং সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মহম্মদ আব্দুল বারিক (পিপিএম)-এর তত্ত্বাবধানে সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) মোঃ আসাদুর রহমানের নেতৃত্বে পুলিশ দল এই বিশেষ অভিযান পরিচালনা করে। তল্লাশিকালে ফাহিমা খানমের হেফাজত থেকে ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
এ বিষয়ে সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, ধৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে সোনারগাঁও থানা পুলিশের এমন অভিযান অব্যাহত থাকবে।
বাংলাদেশ সময়: ১৬:১০:০৮ ৩ বার পঠিত