যুব সমাজকে ক্রীড়ামুখী করতে পারলে মাদকমুক্ত ও অপরাধমুক্ত সমাজ গঠন সম্ভব - হেমায়েত হোসেন

প্রথম পাতা » ছবি গ্যালারী » যুব সমাজকে ক্রীড়ামুখী করতে পারলে মাদকমুক্ত ও অপরাধমুক্ত সমাজ গঠন সম্ভব - হেমায়েত হোসেন
শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬



যুব সমাজকে ক্রীড়ামুখী করতে পারলে মাদকমুক্ত ও অপরাধমুক্ত সমাজ গঠন সম্ভব - হেমায়েত হোসেন

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি : যুব সমাজকে ক্রীড়ামুখী করতে পারলে মাদকমুক্ত ও অপরাধমুক্ত সমাজ গঠন করা সম্ভব বলে মন্তব্য করেছেন ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী, তরুণদের আইকন, শিক্ষানুরাগী, ক্রীড়াপ্রেমী ও বিশিষ্ট সমাজসেবক অ্যাডভোকেট হেমায়েত হোসেন।

শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে চরনারানদিয়া উচ্চ বিদ্যালয় মাঠে কদমতলা যুব সমাজের উদ্যোগে আয়োজিত ৮-দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।

চরনারানদিয়া উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. তারিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধকের বক্তব্যে অ্যাডভোকেট হেমায়েত হোসেন বলেন, সুস্থ ও সুন্দর সমাজ গঠনে খেলাধুলার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। খেলাধুলা তরুণদের শৃঙ্খলাবোধ, নেতৃত্ব ও ইতিবাচক মানসিকতা তৈরি করে। মাদক ও সামাজিক অবক্ষয় থেকে যুব সমাজকে দূরে রাখতে নিয়মিত ক্রীড়া ও সাংস্কৃতিক আয়োজন বাড়াতে হবে। কদমতলা যুব সমাজের এ উদ্যোগ প্রশংসনীয়।

চরনারানদিয়া উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. শওকত আলী সরদার ও সিনিয়র শিক্ষক এস.এম. শাহনেওয়াজ সিকদার (রিপন)-এর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক ডা. মো. শাহ আলম।

প্রধান অতিথির বক্তব্যে ডা. মো. শাহ আলম বলেন, “খেলাধুলা শরীর ও মন সুস্থ রাখার পাশাপাশি তরুণদের শৃঙ্খলা, নেতৃত্ব ও পারস্পরিক সহযোগিতার মানসিকতা গড়ে তোলে। মাদক ও সামাজিক অবক্ষয় থেকে তরুণদের দূরে রাখতে নিয়মিত খেলাধুলার আয়োজন প্রয়োজন।” তিনি এ ধরনের আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান।

এ সময় আরও উপস্থিত ছিলেন মো. অলিয়ার রহমান সিকদার, চরনারানদিয়া উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা শিক্ষক ও মেডিকো এজেন্সির ব্যবস্থাপনা পরিচালক মো. মিকাইল সরদার, চরনারানদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো. হিটলার রহমান খান, চরনারানদিয়া উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ও সাবেক আলফাডাঙ্গা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইয়াছিন মাস্টার এবং পাঁচুড়িয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. সাইফুর রহমান।

এর আগে কদমতলা যুব সমাজের উদ্যোগে আয়োজিত ৮-দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি হয় শুকদেবনগর স্পোর্টিং ফুটবল একাদশ ও আলফাডাঙ্গা উপজেলা ফুটবল একাদশ। নির্ধারিত সময়ে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে শুকদেবনগর স্পোর্টিং ফুটবল একাদশকে ৪-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় আলফাডাঙ্গা উপজেলা ফুটবল একাদশ।

ফাইনাল খেলাকে ঘিরে চরনারানদিয়া উচ্চ বিদ্যালয় মাঠে দর্শক ও ক্রীড়াপ্রেমীদের ব্যাপক উপস্থিতি ছিল। দুই দলের আক্রমণ-পাল্টা আক্রমণে ম্যাচজুড়ে ছিল উত্তেজনা ও উৎসবের আমেজ। শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে জয় উদ্‌যাপনে মেতে ওঠেন আলফাডাঙ্গা উপজেলা ফুটবল একাদশের খেলোয়াড় ও সমর্থকেরা। রানার্সআপ হয় শুকদেবনগর স্পোর্টিং ফুটবল একাদশ।

বাংলাদেশ সময়: ২২:৫০:৪১   ৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী
যুব সমাজকে ক্রীড়ামুখী করতে পারলে মাদকমুক্ত ও অপরাধমুক্ত সমাজ গঠন সম্ভব - হেমায়েত হোসেন
সরিষাবাড়ীতে প্রথম স্ত্রীর বিরুদ্ধে স্বামীকে আটকে রেখে নির্যাতন ও জমি দখলের অভিযোগ
জামালপুরে ধানক্ষেতে বিষ দিতে গিয়ে সাপের কামড়ে ব্যবসায়ীর মৃত্যু
কার্যকর সংসদ থাকতে রাজপথে লংমার্চ গণআকাঙ্ক্ষার পরিপন্থি
বিমানকর্মীর বেল্টে ১৪ কেজি সোনা
বন্যার ১০ দিন পর নেপালে টানেল থেকে চীনা নাগরিককে জীবিত উদ্ধার
সততা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ সম্পন্ন মানুষ হতে হবে : আইজিপি
বলিভিয়ায় সেনাঘাঁটিতে বিস্ফোরণে নিহত ২, আহত ৫৯
ন্যায্য মজুরি কোনো দাবি নয়, নাগরিক অধিকারের অংশ: মাহদী আমিন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ