জাতীয় স্বার্থ রক্ষায় বিএনপি সবসময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে - পানিসম্পদ মন্ত্রী

প্রথম পাতা » চট্টগ্রাম » জাতীয় স্বার্থ রক্ষায় বিএনপি সবসময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে - পানিসম্পদ মন্ত্রী
শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬



জাতীয় স্বার্থ রক্ষায় বিএনপি সবসময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে - পানিসম্পদ মন্ত্রী

পানিসম্পদ মন্ত্রী মোঃ শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) দেশের মানুষের অধিকার ও জাতীয় স্বার্থ রক্ষায় সবসময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করা, বহুদলীয় গণতন্ত্রের বিকাশ এবং স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় বিএনপি ঐক্যবদ্ধভাবে কাজ করছে।

‎ আজ লক্ষ্মীপুরে বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত র‌্যালি উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী এসব কথা বলেন।

‎ মন্ত্রী বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রতিষ্ঠিত বিএনপি ৪৮ বছরে পদার্পণ করেছে। দীর্ঘ রাজনৈতিক পথচলায় বেগম খালেদা জিয়ার নেতৃত্বে দলটি নানা প্রতিকূলতা মোকাবিলা করে জনগণের পাশে থেকেছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠনের ১ম দিন থেকে জনকল্যাণে কাজ করছে।

‎ লক্ষ্মীপুরের উন্নয়ন প্রসঙ্গে মন্ত্রী বলেন, এ জেলার মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে সরকার আন্তরিকভাবে কাজ করছে। নদীভাঙন, জলাবদ্ধতা ও পানি ব্যবস্থাপনার সমস্যা সমাধানের পাশাপাশি লক্ষ্মীপুরের অর্থনৈতিক ও অবকাঠামোগত উন্নয়নেও প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হচ্ছে।

‎ লক্ষ্মীপুর জেলা বিএনপি’র আয়োজনে অনুষ্ঠিত র‌্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এসময় জেলা পরিষদের প্রশাসক সাহাব উদ্দিন সাবু, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হাসিবুর রহমান, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহসভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি প্রমুখ উপস্থিত ছিলেন। এছাড়া জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মী ও সমর্থকবৃন্দ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২৩:৪২:৩৮   ৭৯ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


বিপথগামী যুবকদের আলোর পথে ফেরাতে হবে: ড. খন্দকার মারুফ
বান্দরবানে তাবলিগি মারকাজ মসজিদের প্রস্তাবিত স্থান পরিদর্শন করলেন পার্বত্য মন্ত্রী সাচিং প্রু
প্রধানমন্ত্রীর নেতৃত্বে আধুনিক ও স্বনির্ভর বাংলাদেশ গড়ে উঠবে : পানিসম্পদমন্ত্রী
চট্টগ্রামে কাভার্ডভ্যান ছিনতাইয়ের সাড়ে ৭ টন চিনি উদ্ধার, গ্রেফতার ১
কুমিল্লায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে সমাবেশ ও র‌্যালি
লংমার্চ-রোডমার্চ করে সমাজে অশান্তি করতে দেওয়া হবে না : পানিসম্পদ মন্ত্রী
মাদক পাচারের দৃশ্য দেখে ফেলায় বসতবাড়িতে ঢুকে গুলিবর্ষণ
সাজেকে দুই ঘণ্টা গোলাগুলি, সেনা সদস্যসহ আহত ৬
ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে সরকার আন্তরিকভাবে কাজ করছে : শিক্ষামন্ত্রী
কক্সবাজার সৈকতে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২

News 2 Narayanganj News Archive

আর্কাইভ