ইসাকের জোড়ায় প্রথম জয় লিভাপুলের

প্রথম পাতা » খেলাধুলা » ইসাকের জোড়ায় প্রথম জয় লিভাপুলের
শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬



ইসাকের জোড়ায় প্রথম জয় লিভাপুলের

রেকর্ড ১২৫ মিলিয়ন পাউন্ডে লিভারপুলে যোগ দিয়ে প্রথম মৌসুমে নামের সুবিচার করতে পারেননি আলেক্সন্ডার ইসাক। সব প্রতিযোগিতা মিলিয়ে ১৪ ম্যাচে ৪ গোল করতে পেরেছিলেন তিনি।
এবারের মৌসুম শুরুর আগ পর্যন্ত ব্রিটিশ ফুটবল ইতিহাসের সর্বোচ্চ ট্রান্সফার রেকর্ড ছিল সুইডিশ স্ট্রাইকারের।

সেই হতাশা ভুলে এবার দারুণ শুরু করেছেন ইসাক। ৩ ম্যাচে এখন তার গোল ৩। সর্বশেষ ম্যাচে জোড়া গোল করে দলকে দারুণ জয়ও এনে দিয়েছেন ২৬ বছর বয়সী স্ট্রাইকার।
তার জোড়ায় ইপ্সউইচ টাউনকে ২-০ গোলে হারিয়েছে লিভারপুল।

দুটি গোলই ম্যাচের প্রথমার্ধে পেয়েছেন ইসাক। নির্দিষ্ট করে বললে প্রথম ৯ মিনিটে। তার জোড়া গোলে সহায়তা করেছেন কোডি গাকপো।
পোর্টম্যান রোড স্ডেটিয়ামে ৬ মিনিটে এগিয়ে যায় লিভারপুল। গাকপোর পাস ধরে বক্সের মধ্যে থেকে বুলেট গতির শট নেন ইসাক।

ইপ্সউইচের গোলরক্ষক বল স্পর্শ করলেও গতির কারণে জালে জড়ানো থামাতে পারেননি। ৩ মিনিট পরের গোলটিতে দারুণ ফিনিশিং নৈপুণ্য দেখান ইসাক। সতীর্থ গাকপোর লম্বা পাস ধরে শরীরের সঙ্গে লেগা থাকা প্রতিদ্বন্দ্বীকে একবার ডানে তো পরেরবার বাঁয়ে পায়ের নাচনে ঘোল খাইয়ে এগিয়ে আসা গোলরক্ষকের ডান প্রান্ত দিয়ে বলকে জালে পাঠিয়ে দেন তিনি।

বিরতিতে যাওয়ার আগে লিভারপুলের হয়ে হ্যাটট্রিক পেয়েছিলেন ইসাক। ৩৩ মিনিটে ফ্লোরিয়ান ভির্টৎসের পাস থেকে গোল করা আগে অফসাইড ছিলেন ইসাক। এতে ঠাণ্ডা মাথায় বলকে জালে জড়িয়েও হ্যাটট্রিকের আনন্দ উদযাপন করা হয়নি তার।

পরে গোলের সুযোগ পেলেও কোনো দলই গোল করতে পারেনি। এতে ইসাকের জোড়ায় লিগে প্রথম জয় পায় লিভারপুল। শুধু অলরেড নয়, প্রথম জয় পেলেন কোচ আন্দোনি ইরাওলা। তার অধীনে লিগের প্রথম দুই ম্যাচে ড্র করে লিভারপুল।

বাংলাদেশ সময়: ২৩:৪৭:০৪   ৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


পাকিস্তানকে ৫৫ রানে অলআউট করে ভারতের বড় জয়
ইসাকের জোড়ায় প্রথম জয় লিভাপুলের
বার্সেলোনা ছেড়ে কাতারের ক্লাবে গেলেন স্প্যানিশ ফুটবলার
বিপিএল স্থগিত করে ক্রিকেটারদের ম্যাচ ফি বাড়াল বিসিবি
নারায়ণগঞ্জ প্রিপারেটরি স্কুলে আন্তঃক্লাস ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত
জাতীয় দলের হয়েও ৩৫০ রান করতে চান হৃদয়
রেকর্ড দামে ম্যানচেস্টার সিটিতে যোগ দিলেন এনজো ফার্নান্দেজ
সাকার গোলে আর্সেনালের জয়
মেসির চার গোল, মন্ট্রিলকে উড়িয়ে খরা কাটালো মায়ামি
১৮ বছর পর চ্যাম্পিয়ন্স লিগের মূলপর্বে তুর্কির ক্লাব

News 2 Narayanganj News Archive

আর্কাইভ