
সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের নগরকান্দা উপজেলায় পরিবেশ রক্ষায় ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছে গজারিয়া মোড় আত-তোহফা ইসলামিক একাডেমি ও তোহফাতুদ দারাইন মহিলা মাদরাসা।
আজ ৫ সেপ্টেম্বর, শনিবার সকাল ১০ টায় একাডেমি প্রাঙ্গণে “বৃক্ষ রোপণ ও বিতরণ কর্মসূচি ২০২৬” অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও পরিচালক মুফতি রাকিবুল হাসান। তিনি বলেন, গাছ লাগানো সদকায়ে জারিয়া। পরিবেশের ভারসাম্য রক্ষা ও আগামী প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী গড়তে আমাদের সবাইকে বৃক্ষরোপণে এগিয়ে আসতে হবে। ইসলামও বৃক্ষরোপণে উৎসাহিত করেছে।”
নগরকান্দা উপজেলার চরযোষর্দী ইউনিয়নের গজারিয়ার এ একাডেমির এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন এবং বৃক্ষ বিতরণ করেন অতিথিবৃন্দ। এসময় শিক্ষার্থীদের হাতে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা তুলে দেওয়া হয় এবং মাদরাসা প্রাঙ্গণে বৃক্ষরোপণ করা হয়।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, চাঁদহাট বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি আশিক ইলাহী, চরযশোরদী ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের ডা. রায়হান, নগরদিয়া জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি হাবিবুর রহমান, কুমারদিয়া জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি ফয়জুর রহমান* সহ স্থানীয় উলামায়ে কেরাম, মাদরাসার শিক্ষকবৃন্দ, অভিভাবক ও এলাকাবাসী।
অনুষ্ঠানে শতাধিক শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় জনসাধারণের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।
বাংলাদেশ সময়: ১১:৫৬:২৯ ২৩ বার পঠিত