ফরিদপুরে নজরুল উৎসব ও সাংস্কৃতিক প্রতিযোগি বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ‌

প্রথম পাতা » ছবি গ্যালারী » ফরিদপুরে নজরুল উৎসব ও সাংস্কৃতিক প্রতিযোগি বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ‌
রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬



ফরিদপুরে নজরুল উৎসব ও সাংস্কৃতিক প্রতিযোগি বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ‌

ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুরে উৎসবমুখর পরিবেশে নজরুল উৎসব ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল ১০টায় এলজিইডি কামরুল ইসলাম সিদ্দিকী মিলনায়তনে ফরিদপুর সম্মিলিত সাংস্কৃতিক ঐক্যের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন ও সাহিত্য নিয়ে আলোচনা, কবিতা আবৃত্তি এবং নজরুলসংগীত প্রতিযোগিতার আয়োজন করা হয়।
ফরিদপুর সম্মিলিত সাংস্কৃতিক ঐক্যের সভাপতি কবি আবু জাফর দিলুর সভাপতিত্বে এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সোহরাব হোসেন, সরকারি রাজেন্দ্র কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক ও নজরুল গবেষক মো. সিরাজুল হক, এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আজহারুল ইসলাম, ফরিদপুর মহানগর বিএনপির আহ্বায়ক এ.এফ.এম. কাইয়ুম জঙ্গী, ফরিদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুব হোসেন, ফরিদপুর মুসলিম মিশন কলেজের অধ্যক্ষ আব্দুল্লাহ আল মামুন এবং যশোরের তালবাড়িয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ কবি শাহানাজ পারভীন।
অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিল ফরিদপুরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে নজরুলসংগীত ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতা।
এতে শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে এবং চমৎকার পারফরম্যান্স প্রদর্শন করে।
প্রতিযোগিতা শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। নজরুলসংগীত বিভাগে প্রথম স্থান অধিকার করে রাজশ্রী রাহা, দ্বিতীয় হয় অর্থি ঘরামী এবং তৃতীয় স্থান লাভ করে সম্প্রীতি নন্দী।
কবিতা আবৃত্তি বিভাগে দ্বিতীয় স্থান অর্জন করে স্নেহা জারিন।
এ ছাড়া অন্বেষা চৌধুরী, হুজাইফা (সাম্যবাদী কবিতা) এবং মো. শাহজাহান মিয়া (সিন্ধু কবিতা) বিজয়ী হয়। প্রতিযোগিতায় বিশেষ কৃতিত্ব দেখিয়েছে শেখ ফাহিম আহমেদ, অর্পিতা সরকার, মার্টিনা ইলোরা সরকার এবং নূর মোহাম্মদ নয়ন।
বক্তারা তাঁদের বক্তব্যে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের অসাম্প্রদায়িক চেতনা ও বৈপ্লবিক সাহিত্যকর্ম তরুণ প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান।
উৎসবটি ফরিদপুরের সর্বস্তরের সাংস্কৃতিক কর্মী ও সাধারণ মানুষের উপস্থিতিতে এক মিলনমেলায় পরিণত হয়।

বাংলাদেশ সময়: ১১:৫৮:১০   ৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


গোপালগঞ্জে যাত্রীবাহী বাস খাদে, নিহত ৩
মেসির দুই অ্যাসিস্টের পরও মায়ামিকে রুখে দিলেন সেই এমবোলো
গোল পাননি রোনালদো, মৌসুমের প্রথম হার আল-নাসরের
ফরিদপুরে নজরুল উৎসব ও সাংস্কৃতিক প্রতিযোগি বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ‌
নগরকান্দায় আত-তোহফা ইসলামিক একাডেমির উদ্যোগে বৃক্ষরোপণ ও বৃক্ষ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত
আওয়ামী আমলের জ্বালানি খাতের দুর্নীতির মাশুল দিচ্ছে জনগণ
আজকের রাশিফল
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
পাকিস্তানকে ৫৫ রানে অলআউট করে ভারতের বড় জয়

News 2 Narayanganj News Archive

আর্কাইভ