নারায়ণগঞ্জে শুভ হত্যার ঘটনায় গ্রেপ্তার ৩

প্রথম পাতা » ছবি গ্যালারী » নারায়ণগঞ্জে শুভ হত্যার ঘটনায় গ্রেপ্তার ৩
রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬



নারায়ণগঞ্জে শুভ হত্যার ঘটনায় গ্রেপ্তার ৩

নারায়ণগঞ্জ শহরের চাষাড়ায় শুভ চন্দ্র দাস (৩০) হত্যার পরিকল্পনা ও জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় একটি মোটরসাইকেল ও তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

গ্রেপ্তার তিনজন হলেন—নারায়ণগঞ্জ সদর উপজেলার আমলাপাড়া এলাকার সুমন ওরফে মাইগ্যা সুমন (৪৫), একই এলাকার সিয়াম আহমেদ সিজান (২১) ও মো. সোহান (২৪)।

রবিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী এসব তথ্য জানান।

এর আগে গত ৫ সেপ্টেম্বর রাত আনুমানিক দেড়টার দিকে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে হকার্স মার্কেটের পেছনে দুর্গামলের সামনে রাস্তা থেকে শুভ চন্দ্র দাসের গুলিবিদ্ধ ও রক্তাক্ত মরদেহ উদ্ধার করে নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশ। সে সময় সেখানে গুলির খোসা ও পকেট থেকে ইয়াবা উদ্ধার করা হয়।

নিহত শুভ গলাচিপা এলাকার হরি চন্দ্র দাসের ছেলে।

নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) হাসিনুজ্জামান বলেন, চাষাড়ায় শুভ হত্যাকাণ্ডের ঘটনায় পুলিশ অত্যন্ত গুরুত্ব দিয়ে তদন্ত করেছে। প্রাথমিক তদন্তে আমরা মনে করছি, ব্যাবসায়িক দ্বন্দ্ব থেকেই শুভকে হত্যা করা হয়েছে।

হাসিনুজ্জামান আরো বলেন, প্রধান আসামি অনিককে গ্রেপ্তার করতে পারলে হত্যার প্রকৃত কারণ উদঘাটন করতে পারব।
গ্রেপ্তার আসামিদের আদালতে পাঠানো হবে।

বাংলাদেশ সময়: ১৬:০৪:০৩   ৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


দেশের উন্নয়নে নারী ও পুরুষের সমান অংশগ্রহণ নিশ্চিত করতে হবে : স্পিকার
লংমার্চের নামে বিরোধী দল গণতন্ত্র বিনষ্টের চেষ্টা করছে : রিজভী
বাংলাদেশ-ভারত সম্পর্কে সাংস্কৃতিক ঐক্যই সম্প্রীতির বড় শক্তি : সংস্কৃতিমন্ত্রী
নারায়ণগঞ্জে শুভ হত্যার ঘটনায় গ্রেপ্তার ৩
ইইউর ৪৮ অশুল্ক বাণিজ্য বাধা সমাধান, প্রক্রিয়াধীন আরো ১৩টি
বিশ্ব শিক্ষক দিবসে ১০০ শিক্ষককে ১ লাখ টাকা করে পুরস্কার দেওয়া হবে : শিক্ষামন্ত্রী
সরকারি ব্যবস্থাপনায় হজের অব্যয়িত অর্থ ফেরত দেওয়া হবে : ধর্মমন্ত্রী
সংকটে হাজার হাজার লিটার তেল পুড়িয়ে বিরোধী দলের লং মার্চ অযৌক্তিক
নিজ জেলা ঠাকুরগাঁওয়ে রাষ্ট্রপতি মির্জা ফখরুল
রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার হুমকি : স্বরাষ্ট্রমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ