ইইউর ৪৮ অশুল্ক বাণিজ্য বাধা সমাধান, প্রক্রিয়াধীন আরো ১৩টি

প্রথম পাতা » কৃষি ও বাণিজ্য » ইইউর ৪৮ অশুল্ক বাণিজ্য বাধা সমাধান, প্রক্রিয়াধীন আরো ১৩টি
রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬



ইইউর ৪৮ অশুল্ক বাণিজ্য বাধা সমাধান, প্রক্রিয়াধীন আরো ১৩টি

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্যে চিহ্নিত ৪৮টি অশুল্ক বাণিজ্য বাধা সমাধান হয়েছে। এ ছাড়া আরো ১৩টি বাধা সমাধানের প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুকতাদির।

রবিবার ঢাকায় বাণিজ্য মন্ত্রণালয়ে ইইউ প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

বাণিজ্যমন্ত্রী বলেন, ইইউর পক্ষ থেকে বাংলাদেশের সঙ্গে বাণিজ্যে বিভিন্ন অশুল্ক বাধার বিষয়টি আগে তুলে ধরা হয়েছিল। এসব সমস্যা সমাধানে বাংলাদেশ কাজ করেছে এবং এরই মধ্যে ৪৮টি বাধা দূর করা হয়েছে। আরো ১৩টি সমস্যা সমাধানের প্রক্রিয়ায় রয়েছে।

সংবাদ সম্মেলনে মন্ত্রী জানান, স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বাংলাদেশের উত্তরণের সময়সীমা আরো তিন বছর পিছিয়ে দেওয়ার আবেদনে ইইউর সমর্থন চাওয়া হয়েছে। এ বিষয়ে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে চলতি মাসে সিদ্ধান্ত হওয়ার কথা রয়েছে।

তিনি বলেন, বাংলাদেশ এলডিসি উত্তরণ পিছিয়ে দেওয়ার যে আবেদন করেছে, সেটি বিবেচনায় ইইউর সহযোগিতা গুরুত্বপূর্ণ। এ বিষয়ে ইইউর সঙ্গে আলোচনা হয়েছে।

এদিকে ইইউর সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি এফটিএকরার বিষয়েও অগ্রগতি হচ্ছে বলে জানান বাণিজ্যমন্ত্রী। তিনি বলেন, অদূর ভবিষ্যতে ইইউর সঙ্গে এফটিএ নিয়ে আনুষ্ঠানিক আলোচনা শুরুর উদ্যোগ নেওয়া হতে পারে।

বাংলাদেশের সবচেয়ে বড় রপ্তানি বাজার ইউরোপীয় ইউনিয়ন। ফলে অশুল্ক বাধা দূর করা এবং ভবিষ্যতে এফটিএ নিয়ে আলোচনা শুরু হলে তা বাংলাদেশের রপ্তানি, বিশেষ করে তৈরি পোশাক খাতের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।

বাংলাদেশ সময়: ১৬:০১:৩৪   ৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

কৃষি ও বাণিজ্য’র আরও খবর


ইইউর ৪৮ অশুল্ক বাণিজ্য বাধা সমাধান, প্রক্রিয়াধীন আরো ১৩টি
চামড়া শিল্প পুনরুজ্জীবনে সমন্বিত সংস্কারের পরিকল্পনা সরকারের
বাংলাদেশ-ভারত দ্বিপক্ষীয় বাণিজ্য বর্তমানে ১২ বিলিয়ন ডলারের : মন্ত্রী
কৃষিপণ্য আমদানি নির্ভরতা থেকে পর্যায়ক্রমে বেরিয়ে আসবে দেশ : কৃষিমন্ত্রী
১৮০ দিনের কর্মসূচির অগ্রগতি সন্তোষজনক, পর্যাযক্রমে আমদানি নির্ভরতা কমবে : কৃষিমন্ত্রী
বাংলাদেশ-ভারত বাণিজ্য বাড়াতে দু’টি যৌথ টাস্কফোর্স গঠনের প্রস্তাব, স্থলবন্দরের দক্ষতা বাড়ানোর তাগিদ
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
বস্ত্র ও পাট খাতের উন্নয়নে শিল্প, একাডেমিয়া ও সরকারের সমন্বিত উদ্যোগ প্রয়োজন : বাণিজ্যমন্ত্রী
সার ব্যবস্থাপনায় কৃত্রিম সংকটের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : কৃষি সচিব
বাংলাদেশ-লিথুয়ানিয়া বাণিজ্য সম্প্রসারণে আইসিটি, সাইবার নিরাপত্তা ও ফিনটেকে নতুন সম্ভাবনা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ