রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬

রাজশাহী রেশম কারখানা পরিদর্শন করেছেন পরিবেশ প্রতিমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » রাজশাহী রেশম কারখানা পরিদর্শন করেছেন পরিবেশ প্রতিমন্ত্রী
রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬



রাজশাহী রেশম কারখানা পরিদর্শন করেছেন পরিবেশ প্রতিমন্ত্রী

রাজশাহী রেশম কারখানা পরিদর্শন করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম।

শনিবার বিকেলে রাজশাহী রেশম কারখানা পরিদর্শন করেন তিনি। এ সময় প্রতিমন্ত্রী রেশম কারখানায় ঐতিহ্যবাহী রাজশাহী সিল্কের উৎপাদন কার্যক্রম আগ্রহের সঙ্গে পর্যবেক্ষণ করেন।

পরিদর্শনকালে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মাননীয় মহাপরিচালক মো. তৌফিক আল মাহমুদ প্রতিমন্ত্রীকে রেশম কারখানার সকল কার্যক্রম ও রেশম শিল্পের উন্নয়নে বর্তমান সময়ে গৃহীত নানা কর্মকাণ্ড সম্পর্কে অবহিত করেন।

পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন—রেশম উন্নয়ন বোর্ডের পরিচালনা পর্ষদের সদস্য মো. আসলাম সরকার, সদস্য মো. আশরাফ জামাল, সদস্য মোছা. সুরাইয়া খাতুন, বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের পরিচালক (গবেষণা ও প্রশিক্ষণ) মোছা. নাছিমা খাতুন, পরিচালক (প্রশাসন) মু. রেজা হাসান, পরিচালক (উৎপাদন ও বিপণন) মো. মিজানূর রহমান ও বোর্ডের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

বাংলাদেশ সময়: ১৭:৩৫:০৮   ৭ বার পঠিত