ভারত-বাংলাদেশের সম্পর্ক সুদৃঢ়ে ব্যবসায়ীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ

প্রথম পাতা » ছবি গ্যালারী » ভারত-বাংলাদেশের সম্পর্ক সুদৃঢ়ে ব্যবসায়ীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ
রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬



ভারত-বাংলাদেশের সম্পর্ক সুদৃঢ়ে ব্যবসায়ীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ

রাজশাহীতে নিযুক্ত ভারতীয় সহকারী হাই কমিশনার মনোজ কুমার বলেছেন, বাংলাদেশ ও ভারতের জনগণের মধ্যে যে পারস্পরিক যোগাযোগ ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে, সেটিকে আরো সুদৃঢ় করার ক্ষেত্রে দুই দেশের আমদানি-রপ্তানিকারক ও ব্যবসায়ীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভারত ও বাংলাদেশের ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক আরো উন্নত করতে আমাদের সর্বোচ্চ চেষ্টা অব্যাহত থাকবে।

রবিবার (৬ সেপ্টম্বর) দুপুরে হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানিকারকদের সঙ্গে মতবিনিময়সভায় এসব কথা বলেন তিনি।

এর আগে ভারতীয় সহকারী হাই কমিশনার সীমান্তের শূন্য রেখায় ভারতীয় ব্যবসায়ীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। পরে ডাক বাংলোতে বাংলাদেশি ব্যবসায়ীদের মতবিনিময়সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তিনি।

এ সময় বাংলাহিলি সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সভাপতি ফেরদৌস রহমান ও সাধারণ সম্পাদক শাহীনুর ইসলাম মন্ডলসহ বন্দরের ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭:৪২:৪৯   ৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সাঁতার শেখানোর মাধ্যমে শিশুদের আত্মরক্ষায় দক্ষ করে গড়ে তুলতে হবে : পানিসম্পদ প্রতিমন্ত্রী
ভারত-বাংলাদেশের সম্পর্ক সুদৃঢ়ে ব্যবসায়ীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ
রাজশাহী রেশম কারখানা পরিদর্শন করেছেন পরিবেশ প্রতিমন্ত্রী
শপথ নিলেন পিএসসির চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুজ্জামান ভূঁইয়া
১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ সুবিধা পেয়েছেন ১৪ লাখ কৃষক
আবারও চেয়ারম্যান প্রার্থী হওয়ার ঘোষণা সাহেবরামপুরের মুরাদ সরদা‌রের
চরভদ্রাসনে ১৭ বছর পর দখলমুক্ত হলো অসহায় পরিবারের জমি
স্পীকার কর্তৃক জাতীয় সংসদ ভবন লেকে পোনা মাছ অবমুক্তকরণ
পুতিনের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক শেষে ইউক্রেনের পথে ট্রাম্পের প্রতিনিধিরা
মিস ওয়ার্ল্ড খেতাব জেতা জোহেইরি মোলা দোমিঙ্গেসের পরিচয় জানেন কি

News 2 Narayanganj News Archive

আর্কাইভ