জামালপুরে নিষিদ্ধ ছাত্রলীগের পৌর সভাপতি জাহিদ গ্রেপ্তার

প্রথম পাতা » ছবি গ্যালারী » জামালপুরে নিষিদ্ধ ছাত্রলীগের পৌর সভাপতি জাহিদ গ্রেপ্তার
রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬



জামালপুরে নিষিদ্ধ ছাত্রলীগের পৌর সভাপতি জাহিদ গ্রেপ্তার

জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ পৌর শাখার সভাপতি মো. জাহিদ হাসান শেখকে গ্রেপ্তার করেছে পুলিশ।

​শনিবার রাতে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের সহযোগিতায় জামালপুর শহরের বানাকুড়া এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার জাহিদ হাসান শেখ মেলান্দহের আদিপৈত এলাকার মৃত জহুরুল ইসলামের ছেলে।

​পুলিশ সূত্রে জানা যায়, বিশেষ অভিযানের অংশ হিসেবে শহরের বানাকুড়া এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে জাহিদকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে রাজনৈতিক মামলা রয়েছে।

​মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম মাহমুদুল হক জানান, জাহিদ হাসান শেখের বিরুদ্ধে একটি নির্দিষ্ট রাজনৈতিক মামলা ছাড়াও অন্য একটি মামলায় অজ্ঞাত আসামি হিসেবে এজাহারভুক্ত করা আছে। ডিবি পুলিশের সহযোগিতায় গ্রেপ্তারের পর আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২০:৩০:১৩   ৪৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


শিক্ষা শুধু ফলাফলের জন্য নয়, নৈতিকতা ও মূল্যবোধ অর্জনই আসল উদ্দেশ্য: জেলা প্রশাসক মোঃ রায়হান কবির
তিন মাস আগে স্ত্রী, এবার চলে গেলেন বীর মুক্তিযোদ্ধা জলিল মোল্যা
সড়ক দুর্ঘটনার অন্যতম কারণ গাড়িচালকদের অদক্ষতা ও পথচারীদের অসচেতনতা: সড়ক মন্ত্রী
সাইফুর রহমান শুধু বিএনপির গৌরব নন, জাতির সম্পদ : রিজভী
দেশে সাক্ষরতার হার ৭৭.৯ শতাংশ: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসনে সব ধরনের সহযোগিতা দেবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী
চিকিৎসা ব্যবস্থাকে আন্তর্জাতিকমানে উন্নীত করতে হবে - সমাজকল্যাণ মন্ত্রী
মানসম্মত ও অর্থবহ কানেক্টিভিটিই সরকারের মূল লক্ষ্য - আইসিটি মন্ত্রী
প্রফেসর ড. কাকলী মুখোপাধ্যায় ব্রেইন স্ট্রোকে আক্রান্ত, আইসিইউতে চিকিৎসাধীন
ভাঙ্গায় সড়ক দুর্ঘটনার ভয়াবহ চিত্র: ৮ মাসে প্রাণ গেল ৫২ জনের

News 2 Narayanganj News Archive

আর্কাইভ