![]()
জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ পৌর শাখার সভাপতি মো. জাহিদ হাসান শেখকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার রাতে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের সহযোগিতায় জামালপুর শহরের বানাকুড়া এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার জাহিদ হাসান শেখ মেলান্দহের আদিপৈত এলাকার মৃত জহুরুল ইসলামের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, বিশেষ অভিযানের অংশ হিসেবে শহরের বানাকুড়া এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে জাহিদকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে রাজনৈতিক মামলা রয়েছে।
মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম মাহমুদুল হক জানান, জাহিদ হাসান শেখের বিরুদ্ধে একটি নির্দিষ্ট রাজনৈতিক মামলা ছাড়াও অন্য একটি মামলায় অজ্ঞাত আসামি হিসেবে এজাহারভুক্ত করা আছে। ডিবি পুলিশের সহযোগিতায় গ্রেপ্তারের পর আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
বাংলাদেশ সময়: ২০:৩০:১৩ ৪৮ বার পঠিত