রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬

আলফাডাঙ্গায় যুবদল নেতার সংবাদ সম্মেলন

প্রথম পাতা » ছবি গ্যালারী » আলফাডাঙ্গায় যুবদল নেতার সংবাদ সম্মেলন
রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬



আলফাডাঙ্গায় যুবদল নেতার সংবাদ সম্মেলন

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি : রাজনৈতিকভাবে ঈর্ষান্বিত হয়ে একটি কুচক্রী মহল সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে রাজনৈতিক ও সামাজিক সুনাম ক্ষুণ্ণের অপচেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা বিএনপির প্রচার সম্পাদক ও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নেয়ামত হোসেন পারভেজ।

রোববার (৬ সেপ্টেম্বর) বিকেলে আলফাডাঙ্গা সদর বাজারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের সামনে লিখিত বক্তব্যে তিনি এসব অভিযোগ করেন।

লিখিত বক্তব্যে নেয়ামত হোসেন পারভেজ বলেন, ছাত্রজীবন থেকেই জাতীয়তাবাদী আদর্শে অনুপ্রাণিত হয়ে তিনি রাজনীতিতে যুক্ত হন। তিনি আলফাডাঙ্গা উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক এবং ফরিদপুর জেলা ছাত্রদলের সাবেক সহ-সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। দলের কঠিন ও দুর্দিনে জীবনের ঝুঁকি নিয়ে বিভিন্ন আন্দোলন-সংগ্রামে রাজপথে সক্রিয় ছিলেন। রাজনৈতিক কর্মকাণ্ডের কারণে একাধিকবার কারাবরণ এবং পুলিশের নির্যাতনের শিকার হয়েছেন বলেও দাবি করেন তিনি।

তিনি আরও বলেন, দীর্ঘদিনের রাজনৈতিক ত্যাগ ও সাংগঠনিক কর্মকাণ্ডের কারণে তার যে রাজনৈতিক ও সামাজিক অবস্থান তৈরি হয়েছে, তাতে ঈর্ষান্বিত হয়ে একটি মহল তার বিরুদ্ধে নানা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তারা সামাজিক যোগাযোগমাধ্যমে অসত্য ও মিথ্যা তথ্য প্রচার করে তাকে আলফাডাঙ্গার রাজনৈতিক অঙ্গন ও সাধারণ মানুষের কাছে হেয়প্রতিপন্ন করার চেষ্টা করছে।
সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি তার রাজনৈতিক সহযোদ্ধা ও আলফাডাঙ্গাবাসীর প্রতি কোনো ধরনের অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান।

নেয়ামত হোসেন পারভেজ বলেন, কোনো কুচক্রী মহলের মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে সবাইকে সত্যতা যাচাই করে সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানাই।

একই সঙ্গে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। প্রকৃত ঘটনা তুলে ধরতে স্থানীয় সংবাদকর্মীদের সহযোগিতাও কামনা করেন তিনি

বাংলাদেশ সময়: ২০:৩৪:৩৭   ৮৫ বার পঠিত