রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬

টিআই আব্দুল করিমের বদলিজনিত বিদায় সংবর্ধনা

প্রথম পাতা » ছবি গ্যালারী » টিআই আব্দুল করিমের বদলিজনিত বিদায় সংবর্ধনা
রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬



টিআই আব্দুল করিমের বদলিজনিত বিদায় সংবর্ধনা

নারায়ণগঞ্জ জেলা পুলিশের ট্রাফিক বিভাগের টিআই (প্রশাসন) মুহাম্মদ আব্দুল করিমের বদলিজনিত বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৬ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১টায় পুলিশ সুপার কার্যালয়ে নারায়ণগঞ্জের পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের সভাপতিত্বে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

দীর্ঘদিন নারায়ণগঞ্জ জেলায় দায়িত্ব পালনকালে টিআই মুহাম্মদ আব্দুল করিম দক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে ট্রাফিক নিয়ন্ত্রণে দায়িত্ব পালন করেন। বদলি হয়ে তিনি গাজীপুর জেলায় যোগ দেবেন। অনুষ্ঠানে তাঁর নতুন কর্মস্থলে উত্তরোত্তর সাফল্য ও সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করা হয়।

এদিকে, নারায়ণগঞ্জ জেলায় নতুন টিআই (প্রশাসন) হিসেবে দায়িত্ব নিয়েছেন মো. জিয়াউদ্দীন খান। তিনি সুনামগঞ্জ জেলা থেকে বদলি হয়ে নারায়ণগঞ্জে যোগদান করেছেন। তাঁর নিজ জেলা কিশোরগঞ্জ।

বিদায় অনুষ্ঠানে জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২২:৫৬:০৬   ৭ বার পঠিত