
নারায়ণগঞ্জের ফতুল্লা মডেল থানা পরিদর্শন করেছেন চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কে এম মহিউদ্দীন। এ সময় তিনি থানার সার্বিক কার্যক্রম ও আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করে দায়িত্ব পালনে পুলিশ কর্মকর্তাদের আরও আন্তরিকতা, সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার নির্দেশনা দেন।
রবিবার (৬ সেপ্টেম্বর) তিনি ফতুল্লা মডেল থানা পরিদর্শন করেন।
পরিদর্শনকালে তার সঙ্গে অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নুরুল হুদা চৌধুরী ও সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এম সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন।
এ সময় ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুব আলম, ডিউটি অফিসার এসআই শুভংকর বিশ্বাস, শিশু ডেস্কের দায়িত্বে থাকা এসআই মাফরোজা খানমসহ থানার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট থানার সার্বিক কার্যক্রম, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং পুলিশ সদস্যদের দায়িত্ব পালনের বিভিন্ন দিক পর্যবেক্ষণ করেন। পরে তিনি দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।
মতবিনিময়কালে তিনি পুলিশ কর্মকর্তাদের কর্তব্য যথাযথভাবে, সততা ও নিষ্ঠার সঙ্গে পালনের পাশাপাশি জনগণকে কার্যকর ও মানসম্মত আইনগত সেবা দিতে প্রয়োজনীয় নির্দেশনা দেন।
বাংলাদেশ সময়: ২২:৫৭:৩৩ ৪ বার পঠিত