মধুখালীতে উন্মুক্ত ও প্রাতিষ্ঠানিক জলাশয়ে কার্পজাতীয় মাছের পোনা অবমুক্ত

প্রথম পাতা » ছবি গ্যালারী » মধুখালীতে উন্মুক্ত ও প্রাতিষ্ঠানিক জলাশয়ে কার্পজাতীয় মাছের পোনা অবমুক্ত
সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬



মধুখালীতে উন্মুক্ত ও প্রাতিষ্ঠানিক জলাশয়ে কার্পজাতীয় মাছের পোনা অবমুক্ত

মধুখালী প্রতিনিধি: মৎস্য অধিদপ্তরের রাজস্ব বাজেটের আওতায় ২০২৬-২৭ অর্থবছরের কর্মসূচির অংশ হিসেবে ফরিদপুরের মধুখালী উপজেলায় উন্মুক্ত ও প্রাতিষ্ঠানিক জলাশয়ে কার্পজাতীয় মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।

সোমবার (৭ সেপ্টেম্বর) সকাল ১১টায় মধুখালী উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদের পুকুরে পোনা মাছ অবমুক্ত করা হয়। একই সঙ্গে উপজেলার বিভিন্ন উন্মুক্ত জলাশয়েও কার্পজাতীয় মাছের পোনা অবমুক্ত করা হয়।

পোনা অবমুক্তকালে উপস্থিত ছিলেন মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদুর রহমান, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাস, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আব্দুল আলিম মানিক, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. মাহবুব এলাহী, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কে এম তানজির নাঈম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কল্লোল সাহা, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. শরিফুল ইসলাম ফকির, মিহির কুমার বাবলু, উপজেলা বিএনপির অর্থ সম্পাদক আলী মুনসুর দাউদ, উপজেলা যুবদলের সদস্যসচিব মো. তারিকুল ইসলাম এনামুল, উপজেলা কৃষক দলের সদস্যসচিব মো. তানভীর আহমেদ শিমুল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব মো. জহিরুল ইসলাম লিটন, উপজেলা ছাত্রদলের সদস্যসচিব মো. সাদ্দাম আরেফিনসহ আরও অনেকে।

এ সময় কর্মকর্তারা বলেন, জলাশয়ে দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধি, মৎস্যসম্পদের সংরক্ষণ এবং স্থানীয় জনগণের জন্য মাছের প্রাপ্যতা নিশ্চিত করতে এ ধরনের পোনা অবমুক্তকরণ কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বাংলাদেশ সময়: ১৩:৪৩:৪৩   ১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ফতুল্লায় বিপুল পরিমাণ ইয়াবা ও গাঁজাসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী রিপন গ্রেফতার
মধুখালীতে উন্মুক্ত ও প্রাতিষ্ঠানিক জলাশয়ে কার্পজাতীয় মাছের পোনা অবমুক্ত
ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি
দুই মিনিটে পিছিয়ে যেয়েও জয় ছিনিয়ে নিল আর্সেনাল
২৪ লাখ টাকার ফেনসিডিলসহ নারী ধরা
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল চলতি সপ্তাহে : ইসি সচিব আখতার
হাসিনাসহ মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের আর আপিলের সুযোগ নেই : চিফ প্রসিকিউটর
আলোচনা ও সমঝোতার মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে : রাষ্ট্রপতি
নৌপরিবহন সংসদীয় কমিটির সদস্য নির্বাচিত এম‌পি তালুকদার খোকন
ইতিহাসের এই দিনে

News 2 Narayanganj News Archive

আর্কাইভ