![]()
আজ ৯ সেপ্টেম্বর ২০২৬, বুধবার । ২৪ ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ। একনজরে দেখে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।
ঘটনাবলি
৩৩৭ – রোমান সম্রাট প্রথম কনস্টান্টাইনের মৃত্যুর পর তার তিন পুত্র দ্বিতীয় কনস্টান্টাইন, দ্বিতীয় কনস্ট্যান্টিয়াস ও কনস্ট্যান্স যৌথ সম্রাট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এবং রোমান সাম্রাজ্য তিন ভাগে বিভক্ত হয়।
৫৭২ – তৎকালীন দুই পরাশক্তি ইরান ও রোম সাম্রাজ্যের মধ্যে তীব্র যুদ্ধ শুরু হয়।
১০০০ – ভাইকিং যুগে স্ভোল্ডারের যুদ্ধ সংঘটিত হয়।
১১৪১ – লিয়াও রাজবংশের সেনাপতি ইয়েলু দাশি কর্তৃক প্রতিষ্ঠিত কারা-খিতাই বাহিনী কাতওয়ানের যুদ্ধে সেলজুক ও কারা-খানিদ খানাত বাহিনীকে পরাজিত করে।
১৩২০ – সেন্ট জর্জের যুদ্ধে বাইজেন্টাইন সেনাপতি আন্দ্রোনিকোস আসেন আখাইয়া রাজ্যের বাহিনীকে অতর্কিত আক্রমণে পরাজিত করেন এবং আর্কাডিয়া দখল সুরক্ষিত করেন।
১৪৮৮ – ব্রিটানির ডাচেস অ্যান সার্বভৌম ব্রিটানির ডাচেস হন, যিনি ব্রিটানি ও ফ্রান্সের একীভূতকরণের সংগ্রামে কেন্দ্রীয় ব্যক্তিত্বে পরিণত হন।
১৪৯৩ – ক্রবাভা ক্ষেত্রের যুদ্ধে উসমানীয় সাম্রাজ্যের আক্রমণের বিরুদ্ধে ক্রোয়েশীয় বাহিনী চূড়ান্তভাবে পরাজিত হয়।
১৪৯৩ – ক্রিস্টোফার কলম্বাস ১৭টি জাহাজ ও ১২০০ জন নাবিক নিয়ে কাদিজ থেকে দ্বিতীয় সমুদ্রযাত্রা শুরু করেন।
১৪৯৯ – অভিযাত্রী ভাস্কো দা গামা উত্তমাশা অন্তরীপ হয়ে ভারত থেকে দুই বছরের সমুদ্রযাত্রা শেষে লিসবনে বিজয়ীর বেশে প্রত্যাবর্তন করলে নগরবাসী উৎসব উদযাপন করে।
১৫১৩ – ফ্লডেনের যুদ্ধে স্কটল্যান্ডের চতুর্থ জেমস পরাজিত ও নিহত হন, এর ফলে ক্যামব্রাই লিগের যুদ্ধে স্কটল্যান্ডের অংশগ্রহণ শেষ হয়।
১৫৪৩ – নয় মাস বয়সী মেরি স্টুয়ার্ট মধ্য স্কটল্যান্ডের স্টার্লিং শহরে স্কটদের রানি হিসেবে অভিষিক্ত হন।
১৫৬১ – ফরাসি ক্যাথলিক ও হুগেনোদের মধ্যে সমঝোতার উদ্দেশ্যে শেষ পর্যন্ত ব্যর্থ পোয়াসি আলোচনা শুরু হয়।
১৫৮৮ – টমাস ক্যাভেন্ডিশ তার জাহাজ ডিজায়ার নিয়ে প্লিমাথে প্রবেশ করেন এবং প্রথম পরিকল্পিত পৃথিবী প্রদক্ষিণ যাত্রা সম্পন্ন করেন।
১৭৩৯ – দক্ষিণ ক্যারোলাইনার চার্লস্টনের কাছে স্টোনো বিদ্রোহ সংঘটিত হয়, যা আমেরিকান বিপ্লবের আগে ব্রিটিশ উত্তর আমেরিকার মূল ভূখণ্ডে সবচেয়ে বড় দাস বিদ্রোহ ছিল।
১৭৭৬ – মহাদেশীয় কংগ্রেস আনুষ্ঠানিকভাবে তাদের রাষ্ট্রীয় জোটের নামকরণ করে মার্কিন যুক্তরাষ্ট্র।
১৭৯১ – মার্কিন রাষ্ট্রপতি জর্জ ওয়াশিংটনের নামানুসারে যুক্তরাষ্ট্রের রাজধানীর নামকরণ হয় ওয়াশিংটন, ডিসি।
১৭৯৬ – ফরাসি ডিরেক্টরির বিরুদ্ধে গ্রাক্কাস বাবেফের সমর্থকদের ব্যর্থ গ্রেনেল শিবির বিদ্রোহ সংঘটিত হয়।
১৮০১ – রাশিয়ার প্রথম আলেকজান্ডার বাল্টিক প্রদেশগুলোর বিশেষাধিকার নিশ্চিত করেন।
১৮৩৯ – জন হার্শেল প্রথম কাচের প্লেটে আলোকচিত্র ধারণ করেন।
১৮৪৫ – সম্ভাব্য আয়ারল্যান্ডের মহা দুর্ভিক্ষ শুরু হয়।
১৮৫০ – ১৮৫০ সালের সমঝোতার আওতায় টেক্সাস তার দাবিকৃত ভূখণ্ডের এক-তৃতীয়াংশ কেন্দ্রীয় সরকারের কাছে হস্তান্তর করে, বিনিময়ে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকার টেক্সাসের প্রাক-অন্তর্ভুক্তির ১০ মিলিয়ন ডলার ঋণ গ্রহণ করে।
১৮৫০ – ৩১তম রাজ্য হিসেবে ক্যালিফোর্নিয়া যুক্তরাষ্ট্রের অন্তর্ভুক্ত হয়।
১৮৫৫ – ক্রিমিয়ার যুদ্ধে সেভাস্তোপোল অবরোধ শেষ হয়, যখন রুশ বাহিনী শহর ত্যাগ করে।
১৮৬৩ – মার্কিন গৃহযুদ্ধে ইউনিয়ন সেনাবাহিনী চাটানুগা, টেনেসিতে প্রবেশ করে।
১৮৮১ – আরব পাশার নেতৃত্বে মিশরের জাতীয়তাবাদীরা সংগঠিত হয়।
১৮৯২ – আমালথিয়া আলোকচিত্র ব্যবহার ছাড়াই আবিষ্কৃত শেষ উপগ্রহে পরিণত হয়।
১৯১৪ – প্রথম বিশ্বযুদ্ধে ব্রিটিশ সেনাবাহিনীর প্রথম সম্পূর্ণ যান্ত্রিক ইউনিট হিসেবে কানাডিয়ান অটোমোবাইল মেশিনগান ব্রিগেড গঠিত হয়।
১৯১৫ – বিপ্লবী বাঘা যতীন [যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়] ও তার সহযোদ্ধারা ‘কোপতিপোদার যুদ্ধে’ ব্রিটিশবিরোধী সংঘর্ষে লিপ্ত হন।
১৯২০ – আলিগড়ের অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত হয়।
১৯২২ – স্মির্নায় গ্রিকদের বিরুদ্ধে তুর্কিদের বিজয়ের মাধ্যমে গ্রিক-তুর্কি যুদ্ধ কার্যত শেষ হয়।
১৯২৩ – প্রজাতান্ত্রিক তুরস্কের প্রতিষ্ঠাতা মোস্তফা কামাল আতাতুর্ক রাজনৈতিক দল ‘রিপাবলিকান পিপলস পার্টি’ প্রতিষ্ঠা করেন।
১৯২৪ – হাওয়াইয়ের কাউয়াই দ্বীপের হানাপেপেতে হানাপেপে হত্যাকাণ্ড সংঘটিত হয়।
১৯৩৬ – পর্তুগিজ নৌবাহিনীর ফ্রিগেট এনআরপি আফোনসো দে আলবুকার্ক ও ডেস্ট্রয়ার দাও-এর নাবিকরা সালাজার স্বৈরশাসনের ফ্রাঙ্কো সমর্থনের বিরুদ্ধে বিদ্রোহ করে স্পেনীয় প্রজাতন্ত্রের প্রতি সংহতি ঘোষণা করেন।
১৯৩৯ – বার্মার (বর্তমান মিয়ানমার) জাতীয় বীর ইউ উত্তামা ঔপনিবেশিক ব্রিটিশ শাসকের বিরুদ্ধে প্রতিবাদ করে জেলের ভেতর অনশন ধর্মঘটে মৃত্যুবরণ করেন।
১৯৪০ – জর্জ স্টিবিটজ প্রথমবারের মতো কম্পিউটারের দূরবর্তী পরিচালনার পথপ্রদর্শন করেন।
১৯৪০ – ট্রান্সিলভানিয়ায় ট্রেজনিয়া হত্যাকাণ্ড সংঘটিত হয়।
১৯৪২ – দ্বিতীয় বিশ্বযুদ্ধে একটি জাপানি ভাসমান বিমান ওরেগনে আগ্নেয় বোমা নিক্ষেপ করে।
১৯৪৩ – দ্বিতীয় বিশ্বযুদ্ধে মিত্রবাহিনী ইতালির সালেরনোতে অপারেশন অ্যাভাল্যাঞ্চ ও তারান্তোতে অপারেশন স্ল্যাপস্টিক পরিচালনা করে।
১৯৪৪ – দ্বিতীয় বিশ্বযুদ্ধে রাজধানীতে সামরিক অভ্যুত্থান ও সারাদেশে সশস্ত্র বিদ্রোহের মাধ্যমে ফাদারল্যান্ড ফ্রন্ট বুলগেরিয়ায় ক্ষমতা দখল করে এবং একটি নতুন সোভিয়েতপন্থী সরকার প্রতিষ্ঠিত হয়।
১৯৪৫ – চীন দখলকারী জাপানি বাহিনী আত্মসমর্পণ করার পর একটি চুক্তি স্বাক্ষর করে।
১৯৪৭ – প্রথম কম্পিউটার বাগ আবিষ্কৃত হয়: হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের হার্ভার্ড মার্ক ২ কম্পিউটারের একটি রিলের মধ্যে একটি মথ আটকে যায়।
১৯৪৮ – পৃথক রাষ্ট্র হিসেবে গণপ্রজাতন্ত্রী উত্তর কোরিয়া স্বাধীনতা ঘোষণা করে।
১৯৪৮ – কিম ইল-সাং গণতান্ত্রিক গণপ্রজাতন্ত্রী কোরিয়ার প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত হন, যা দেশটির জাতীয় ছুটি হিসেবে পালিত হয়।
১৯৫৪ – উত্তর আলজেরিয়ায় ৬.৭ মাত্রার শ্লেফ ভূমিকম্প আঘাত হানে, যাতে কমপক্ষে ১২৪৩ জন নিহত ও ৫০০০ জন আহত হন।
১৯৫৬ – এলভিস প্রেসলি প্রথমবারের মতো দ্য এড সুলিভান শো-তে উপস্থিত হন।
১৯৬০ – ভারত ও পাকিস্তানের মধ্যে “সিন্ধু নদ জল চুক্তি” স্বাক্ষরিত হয়।
১৯৬৫ – মার্কিন যুক্তরাষ্ট্রের আবাসন ও নগর উন্নয়ন বিভাগ প্রতিষ্ঠিত হয়।
১৯৬৫ – হারিকেন বেটসি নিউ অরলিন্সের কাছে দ্বিতীয়বার আঘাত হানে, এতে ৭৬ জন নিহত হয় এবং ১.৪২ বিলিয়ন ডলারের ক্ষতি হয়।
১৯৬৬ – মার্কিন রাষ্ট্রপতি লিন্ডন বি. জনসন জাতীয় ট্রাফিক ও মোটরযান নিরাপত্তা আইন স্বাক্ষর করেন।
১৯৬৯ – কানাডাতে অফিসিয়াল ল্যাংগুয়েজ অ্যাক্ট বাস্তবায়িত হয়, যার মাধ্যমে ফরাসি ভাষা ইংরেজি ভাষার সমান মর্যাদা পায়।
১৯৬৯ – ইন্ডিয়ানার মোরাল টাউনশিপের আকাশে অ্যালেঘেনি এয়ারলাইন্স ফ্লাইট ৮৫৩ একটি পাইপার পিএ-২৮ চেরোকি বিমানের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়, এতে উভয় বিমানের ৮৩ জন আরোহী নিহত হন।
১৯৭০ – একটি ব্রিটিশ বিমান পপুলার ফ্রন্ট ফর দ্য লিবারেশন অব প্যালেস্টাইন দ্বারা হাইজ্যাক করা হয়, বিমানটি জর্ডানের ডসন’স ফিল্ডে নেওয়া হয়।
১৯৭১ – চারদিন ব্যাপী অ্যাটিকা কারাগার দাঙ্গা শুরু হয়, যাতে শেষ পর্যন্ত ৩৯ জন নিহত হন, যাদের অধিকাংশই কারাগার পুনর্দখলের সময় রাষ্ট্রীয় সৈন্যদের হাতে নিহত হন।
১৯৭২ – কেন্টাকির ম্যামথ কেভ জাতীয় উদ্যানে একটি গুহা গবেষণা দল ম্যামথ ও ফ্লিন্ট রিজ গুহা ব্যবস্থার মধ্যে সংযোগ আবিষ্কার করে, যা বিশ্বের দীর্ঘতম পরিচিত গুহাপথে পরিণত হয়।
১৯৭৬ – সোভিয়েত ইউনিয়নের আনাপার আকাশে অ্যারোফ্লটের দুটি ফ্লাইটের মধ্যে সংঘর্ষে ৭০ জন নিহত হন।
১৯৮৮ – ভিয়েতনাম এয়ারলাইন্স ফ্লাইট ৮৩১ থাইল্যান্ডের খু খোটে ডন মুয়াং আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় বিধ্বস্ত হয়, এতে ৭৬ জন নিহত হন।
১৯৯০ – শ্রীলঙ্কা সেনাবাহিনী কর্তৃক বাট্টিকালোয়া জেলায় বাট্টিকালোয়া হত্যাকাণ্ডে ১৮৪ জন তামিল বেসামরিক নাগরিক নিহত হন।
১৯৯১ – তাজিকিস্তান সাবেক সোভিয়েত ইউনিয়নের কাছ থেকে স্বাধীনতা লাভ করে।
১৯৯৩ – পিএলও বা প্যালেস্টাইন মুক্তি সংস্থার নির্বাহী কমিটি আনুষ্ঠানিকভাবে ইসরায়েলকে স্বীকৃতি প্রদান করে।
১৯৯৪ – মহাকাশ যান কর্মসূচির অধীনে স্পেস শাটল ডিসকভারি এসটিএস-৬৪ মিশনে উৎক্ষেপণ করা হয়।
২০০১ – উত্তরাঞ্চলীয় জোটের নেতা আহমদ শাহ মাসুদ আফগানিস্তানে দুই আল-কায়েদা হামলাকারীর আত্মঘাতী হামলায় নিহত হন, যারা আরব সাংবাদিক পরিচয়ে সাক্ষাৎকার নিতে এসেছিল।
২০০৫ – মিশরের প্রথম বহুদলীয় রাষ্ট্রপতি নির্বাচনে হোসনি মুবারককে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হয়।
২০০৬ – আন্তর্জাতিক মহাকাশ স্টেশন পুনরায় সংযোজনের জন্য স্পেস শাটল আটলান্টিস এসটিএস-১১৫ মিশনে উৎক্ষেপণ করা হয়, যা ২০০৩ সালে কলম্বিয়া দুর্ঘটনার পর প্রথম স্টেশন সংযোজন মিশন ছিল।
২০০৯ – আরব উপদ্বীপের প্রথম শহুরে রেল নেটওয়ার্ক দুবাই মেট্রো আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।
২০১২ – ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা তাদের সবচেয়ে ভারী বিদেশি উপগ্রহ উৎক্ষেপণ করে, যা টানা ২১তম সফল পিএসএলভি উৎক্ষেপণ ছিল।
২০১২ – ইরাকে ধারাবাহিক হামলায় ১০০ জনের বেশি নিহত ও ৩৫০ জন আহত হন।
২০১৪ – ইউ২ ব্যান্ডের সংগস অফ ইনোসেন্স অ্যালবামটি আইটিউনস স্টোরের ৫০ কোটির বেশি ব্যবহারকারীর কাছে বিনামূল্যে স্বয়ংক্রিয়ভাবে প্রকাশ করা হয়।
২০১৫ – দ্বিতীয় এলিজাবেথ যুক্তরাজ্যের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় রাজত্বকারী রাজা হন।
২০১৬ – উত্তর কোরিয়া সরকার তাদের পঞ্চম এবং সবচেয়ে বড় পারমাণবিক পরীক্ষা পরিচালনা করে।
২০২৫ – ইসরায়েল কাতারের দোহায় হামাস নেতৃত্বকে লক্ষ্য করে বিমান হামলা চালায়, এতে ৬ জন নিহত হন।
২০২৫ – বেশ কয়েকটি রুশ ড্রোন পোল্যান্ডের আকাশসীমা লঙ্ঘন করলে তা ভূপাতিত করা হয়, যা ন্যাটো সদস্য কর্তৃক রুশ সামরিক সম্পদে প্রথম আঘাত হানার ঘটনা।
জন্ম
২১৪ - আউরেলিয়ান, রোমান সম্রাট।
৩৮৪ - হ্নোরিউস, রোমান সম্রাট।
১৭৩৭ - লুইগি গ্যালভানি, একজন ইতালীয় চিকিৎসক, পদার্থবিজ্ঞানী, জীববিজ্ঞানী এবং দার্শনিক। (মৃ. ১৭৯৮)
১৭৫৪ - উইলিয়াম ব্লিঘ, ইংরেজ এডমিরাল, রাজনীতিবিদ ও নিউ সাউথ ওয়েল্স-এর ৪র্থ গভর্নর।
১৮২৮ - ল্যেভ তল্স্তোয়, খ্যাতিমান রুশ লেখক ছিলেন। (মৃ. ১৯১০)
১৮৫০ - ‘ভারতেন্দু’ হরিশ্চন্দ্র, আধুনিক হিন্দি সাহিত্যের জনক কবি ও নাট্যকার।
১৮৭২ - সরলা দেবী চৌধুরানী, বিশিষ্ট বাঙালি বুদ্ধিজীবী ও ভারতের এলাহাবাদে প্রথম মহিলা সংগঠন ‘ভারত স্ত্রী মহামণ্ডল’এর প্রতিষ্ঠাত্রী। (মৃ. ১৮/০৮/১৯৪৫)
১৮৭৮ - দ্বিজেন্দ্রনাথ মৈত্র প্রখ্যাত শল্যচিকিৎসক ও সমাজসেবী। (মৃ. ২৬/১১/১৯৫০)
১৮৮২ - অনুরূপা দেবী, বাঙালি ঔপন্যাসিক। (মৃ. ১৯/০৪/১৯৫৮)
১৮৯৯ - ভিক্টোরিয়া ফেড্রিকা দ্য মারিশলার ই দ্য বোরবন, স্প্যানিশ রাজা ১ম জুয়ান কার্লোসের নাতনী।
১৯০০ - জেমস হিল্টন, ইংরেজ উপন্যাসিক।
১৯১৫ - সুরেশচন্দ্র চক্রবর্তী, ভারতীয় বাঙালি সংগীতজ্ঞ ও গায়ক। (মৃ. ১৯৭৬)
১৯২০ - সন্তোষকুমার ঘোষ, প্রখ্যাত বাঙালি সাহিত্যিক এবং সাংবাদিক। (মৃ. ২৬/০২/১৯৮৫)
১৯২১ - পলান সরকার, একুশে পদক বিজয়ী বাংলাদেশি সমাজকর্মী। (মৃ. ২০১৯)
১৯২২ - হ্যান্স গেয়র্গ ডেমেল্ট, একজন জার্মান বংশোদ্ভূত মার্কিন পদার্থবিজ্ঞানী। তিনি নোবেল পুরস্কার অর্জন করেন। (মৃ. ২০১৭)
১৯২৩ - ড্যানিয়েল কার্লটন গ্যাজডুসেক, হাঙ্গেরিয়ান-স্লোভাক-মার্কিন চিকিৎসক। চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন। (মৃ. ২০০৮)
১৯২৩ - ক্লিফ রবার্টসন, একজন মার্কিন অভিনেতা। (মৃ. ২০১১)
১৯২৪ - সিলভিয়া মাইলস, মার্কিন অভিনেত্রী। (মৃ. ২০১৯)
১৯২৬ - ইউসুফ কারযাভী, একজন মিশরীয় ইসলামি পণ্ডিত। (মৃ. ২০২২)
১৯৩৪ - নিকোলাস লিভারপুল ডোমিনিকান আইনজীবী, রাজনীতিবিদ ও ৬ষ্ঠ প্রেসিডেন্ট।
১৯৪১ - ডেনিস রিচি, মার্কিন প্রোগ্রামার ও কম্পিটার বিজ্ঞানী, সি প্রোগ্রামিং ভাষার জনক।
১৯৪৯ - সুসিলো বামবাং ইয়ুধনো, ইন্দোনেশিয়ার বিশিষ্ট রাজনীতিবিদ।
১৯৬০ - হিউ গ্র্যান্ট, একজন ইংরেজ অভিনেতা ও চলচ্চিত্র প্রযোজক।
১৯৬৬ - অ্যাডাম স্যান্ডলার, একজন আমেরিকান অভিনেতা, কৌতুক অভিনেতা, চিত্রনাট্যকার, চলচ্চিত্র নির্মাতা এবং গায়ক।
১৯৬৭ - অক্ষয় কুমার, একজন ভারতীয় চলচ্চিত্র অভিনেতা, প্রযোজক ও টেলিভিশন ব্যক্তিত্ব।
১৯৮৩ - ভিটোলো, স্প্যানিশ ফুটবলার।
১৯৭৬ - এমা দ্য কোন, একজন ফরাসী সিনেমা অভিনেত্রী।
১৯৮০ - মিশেল উইলিয়ামস, আমেরিকান অভিনেত্রী।
১৯৮৩ - ভিটোলো, স্প্যানিশ ফুটবলার।
১৯৮০ - মিশেল উইলিয়ামস, একজন মার্কিন অভিনেত্রী।
১৯৮৫ - লুকা মদরিচ, একজন ক্রোয়েশীয় পেশাদার ফুটবল খেলোয়াড়।
১৯৮৭ - আফ্রোজ্যাক, একজন ওলন্দাজ ডিজে, রেকর্ড প্রযোজক এবং স্পিজকেনিসের রিমিক্সার।
১৯৮৭ - আহমেদ এলমোহামাদি, একজন মিশরীয় পেশাদার ফুটবলার।
১৯৮৭ - নিকোল অ্যানিস্টন, একজন আমেরিকান পর্নোগ্রাফিক চলচ্চিত্র অভিনয়শিল্পী, মডেল, স্ট্রিপার এবং অভিনেত্রী।
১৯৮৭ - জোশ হার্ডম্যান ইংরেজ অভিনেতা।
১৯৮৮ - ম্যানুয়েলা আরবেলায়েজ, কলাম্বিয়ান মডেল।
১৯৮৮ - দানিয়ালো ডি’আম্ব্রোসিও, ইতালীয় ফুটবলার।
১৯৯১ - ওস্কার দোস সান্তোস জুনিয়র, একজন ব্রাজিলীয় পেশাদার ফুটবল খেলোয়াড়।
১৯৯১ - দানিলো পেরেইরা, বিসাউয়ান-পর্তুগিজ ফুটবলার
১৯৯৯ - অঞ্জন সাহা- তন্ময়, বাংলাদেশি কারাতে খেলোয়াড়।
মৃত্যু
১০৮৭ - প্রথম উইলিয়াম, ইংরেজ রাজবংশের প্রতিষ্ঠাতা।
১৪৩৮ - এডওয়ার্ড, পর্তুগালের রাজা।
১৪৮৭ - চ্যেংগুয়া, চীনের সম্রাট।
১৫৬৯ - পিটার ব্রুয়েগেল এল্ডার, ডাচ চিত্রশিল্পী।
১৮৯১ - জুলস গ্রেভয়, ফরাসি রাজনীতিবিদ ও ৪র্থ প্রেসিডেন্ট।
১৮৯৮ - স্টেফানে মালার্মের, ফরাসি কবি ও সমালোচক।
১৯০১ - অঁরি দ্য ত্যুল্যুজ্-লোত্রেক, উনিশ শতকের প্রখ্যাত ফরাসি চিত্রকর। (জ. ১৮৬৪)
১৯৩৫ - পঞ্চানন বর্মা, কোচবিহারের একজন রাজবংশী নেতা, রাজনীতিবিদ, আইনজীবী, এবং সমাজ সংস্কারক। (জ.১৮৬৭)
১৯৩৯ - ইউ উত্তামা, বার্মার (বর্তমান মিয়ানমার) জাতীয় বীর।
১৯৪১ - হ্যান্স স্পেম্যান, একজন জার্মান ভ্রূণবিজ্ঞানী এবং চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেছিলেন। (জ. ১৮৬৯)
১৯৬৩ -রাধাকুমুদ মুখোপাধ্যায়, ভারতীয় বাঙালি ইতিহাসবিদ, জাতীয়তাবাদী ব্যক্তিত্ব। (জ. ২৫/০১/১৮৮৪)
১৯৬৮ - অশোক বড়ুয়া, বাঙালি লেখক।
১৯৭৬ - মাও সে তুং, চীনের কমিউনিস্ট পার্টির নেতা। (জ. ২৬/১২/১৮৯৩)
১৯৭৮ - অধ্যাপক বীরেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায়,বিশিষ্ট অর্থনীতিবিদ, দিল্লি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য। (জ. ১৯০৬)
১৯৭৮ - জ্যাক এল. ওয়ার্নার, ছিলেন একজন কানাডীয়-মার্কিন চলচ্চিত্র নির্বাহী। (জ. ১৮৯২)
১৯৮১ - জাক লাকঁ, ছিলেন একজন ফরাসি মনোসমীক্ষক ও মনোরোগ চিকিৎসক। (জ. ১৯০১)
১৯৮৪ - চেক সঙ্গীত রচয়িতা আকাশবাণীর সিগনচার টিউন স্রষ্টা ওয়াল্টার কফম্যান (জ. ১৯০৭)
১৯৮৫ - পল জন ফ্লোরি, আমেরিকান রসায়নবিদ এবং প্রকৌশলী, নোবেল পুরস্কার বিজয়ী। (জ. ১৯১০)
১৯৮৯ - রাধারাণী দেবী, বাঙালি মহিলা কবি। (জ. ৩০/১১/১৯০৩)
১৯৯৭ - বার্গেস মেরেডিথ, আমেরিকান অভিনেতা, গায়ক, পরিচালক ও প্রযোজক।
১৯৯৮ - লুচো বাত্তিস্তি, ছিলেন একজন ইতালীয় গায়ক-গীতিকার। (জ. ১৯৪৩)
২০০১ - আহমদ শাহ মাসউদ, আফগানিস্তানের অস্থায়ী সরকারের প্রধান বোরহান উদ্দীনের প্রতিরক্ষামন্ত্রী। (জ. ১৯৫৩)
২০০৩ - এডওয়ার্ড টেলার, হাঙ্গেরীতে জন্মগ্রহণকারী বিশিষ্ট আমেরিকান পরমাণু পদার্থবিদ। (জ. ১৯০৮)
২০১২ - ভার্গিস কুরিয়েন, ভারতে দুগ্ধ উৎপাদনে শ্বেত বিপ্লবের জনক। (জ. ২৬/১১/১৯২১)
২০১৪ - ফিরোজা বেগম, প্রথিতযশা নজরুলসঙ্গীত শিল্পী ও সমগ্র ভারতীয় উপমহাদেশে তিনি নজরুল সঙ্গীতের জন্য বিখ্যাত হয়ে আছেন। (জ. ১৯৩০)
ছুটি ও অন্যান্য
শিক্ষাকে আক্রমণ থেকে রক্ষা করার আন্তর্জাতিক দিবস
বাংলাদেশ সময়: ০:১৩:৫৪ ৫ বার পঠিত