সোনারগাঁয়ে নিষিদ্ধ জাল জব্দ, দোকানিকে ২ হাজার টাকা জরিমানা

প্রথম পাতা » ছবি গ্যালারী » সোনারগাঁয়ে নিষিদ্ধ জাল জব্দ, দোকানিকে ২ হাজার টাকা জরিমানা
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬



সোনারগাঁয়ে নিষিদ্ধ জাল জব্দ, দোকানিকে ২ হাজার টাকা জরিমানা

নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে উপজেলা প্রশাসন ও মৎস অধিদপ্তর অভিযান চালিয়ে নিষিদ্ধ ৪০০ পিস চায়না দুয়ারি জাল জব্দ করেছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আল জিনাতের উপস্থিতিতে ও উপজেলা মৎস্য কর্মকর্তা মাহমুদা আক্তারের নেতৃত্বে আনন্দ বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

এ সময় নিয়মবহির্ভূতভাবে নিষিদ্ধ জাল রাখা ও বিক্রির দায়ে এক দোকানিকে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে ও জব্দ করা জাল জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়।

উপজেলা মৎস্য কর্মকর্তা মাহমুদা আক্তার জানান, আনন্দ বাজারের বিভিন্ন দোকানে তল্লাশি চালিয়ে প্রায় ৪০ বস্তা চায়না দুয়ারি জাল পাওয়া যায়। জব্দ করা জালের পরিমাণ প্রায় ৪০০টি। পরে এসব জাল বাজারের জনসম্মুখে আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস করা হয়।

এবিষয়ে সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আল জিনাত বলেন, মৎস্য সংরক্ষণ আইনের আওতায় চায়না দুয়ারি জালের ব্যবহার নিষিদ্ধ। এ ধরনের জাল ব্যবহারের ফলে মাছের পাশাপাশি বিভিন্ন জলজ প্রাণী ও দেশীয় প্রজাতির মাছের প্রজনন ও বংশ বিস্তারে মারাত্মক নেতিবাচক প্রভাব পড়ে। তাই নিষিদ্ধ জালের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।

তিনি বলেন, অভিযানে বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ করে জনসম্মুখে ধ্বংস করা হয়েছে। চায়না দুয়ারি জাল বিক্রি বা ব্যবহারের সঙ্গে যারা জড়িত, তাদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। আইন অমান্যকারীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।

এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা মাহমুদা আক্তারসহ সোনারগাঁ থানা পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন

বাংলাদেশ সময়: ২৩:৫৫:৩২   ৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
১২ সেপ্টেম্বর ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার’ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী : বিজ্ঞান মন্ত্রী
সুন্দরবনের ‘নানা ভাই’ বাহিনীর প্রধানসহ ১২ বনদস্যুর আত্মসমর্পণ
সোনারগাঁয়ে নিষিদ্ধ জাল জব্দ, দোকানিকে ২ হাজার টাকা জরিমানা
প্রধানমন্ত্রীর নেতৃত্বে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ - খাদ্যমন্ত্রী
ডেঙ্গু প্রতিরোধে সদরের ১২০ প্রাথমিক বিদ্যালয়ে পরিচ্ছন্নতা অভিযান
নগরীতে যানজট নিরসনে সমন্বিত উদ্যোগের তাগিদ এসপির
শ্রীলঙ্কায় আলু রপ্তানির সম্ভাবনা, বাজার যাচাইয়ে যাবে বাংলাদেশি প্রতিনিধি দল
ক্রিকেট ও ক্রীড়া কূটনীতিতে সম্পর্ক জোরদার করতে চায় ঢাকা-কাঠমান্ডু

News 2 Narayanganj News Archive

আর্কাইভ