![]()
ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনায় নাটোর পৌরসভা আজ থেকে জনসচেতনতা কার্যক্রম শুরু করেছে।
শনিবার সকাল সাড়ে দশটায় শহরের স্বাধীনতা চত্বর এলাকায় এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক মোছা. সুমনী আক্তার।
শোভাযাত্রা পূর্ব সমাবেশে জেলা প্রশাসক বাসস’কে বলেন, সমন্বিত প্রচেষ্টায় আমরা আমাদের পরিবেশ পরিচ্ছন্ন রাখতে চাই, ডেঙ্গু প্রতিরোধ করতে চাই।
নাটোর পৌরসভার প্রশাসক মো. শামীম হোসেন জানান, পৌর এলাকায় পর্যায়ক্রমে মশক নিধন কার্যক্রম এবং পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
নাটোর পৌরসভার নির্বাহী কর্মকর্তা মো. জাহিদ হাসান জানান, ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা সৃষ্টিতে স্বাস্থ্যবিধি সম্বলিত পাঁচ হাজার লিফলেট বিতরণ করা হচ্ছে।
বাংলাদেশ সময়: ১৬:০৪:০২ ৫ বার পঠিত