বাগেরহাটে এতিম নিবাস ও মসজিদ পরিদর্শন করলেন ধর্ম সচিব

প্রথম পাতা » খুলনা » বাগেরহাটে এতিম নিবাস ও মসজিদ পরিদর্শন করলেন ধর্ম সচিব
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬



বাগেরহাটে এতিম নিবাস ও মসজিদ পরিদর্শন করলেন ধর্ম সচিব

জেলার বেশরগাতীতে লতিফ মাস্টার ফাউন্ডেশনের বিভিন্ন মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম পরিদর্শন করেছেন ধর্ম সচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ। ফাউন্ডেশনের বিভিন্ন উদ্যোগ ঘুরে দেখে তিনি প্রশংসা ও মুগ্ধতা প্রকাশ করেন।

আজ শনিবার দুপুর ১২টার দিকে ধর্ম সচিব সফরসঙ্গীদের নিয়ে লতিফ মাস্টার ফাউন্ডেশনে পৌঁছান।

এ সময় তিনি ফাউন্ডেশনের ফ্রি মেডিকেল ক্যাম্প, ইনস্টিটিউট, স্বপ্ননীড় এতিম ও বৃদ্ধ নিবাস এবং দৃষ্টিনন্দন বায়তুল লতিফ জামে মসজিদ পরিদর্শন করেন।

পরিদর্শনকালে ধর্ম সচিব ফাউন্ডেশনের মানবিক কর্মকাণ্ড, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের চিকিৎসাসেবা এবং শিক্ষা ও দক্ষতা উন্নয়নমূলক বিভিন্ন উদ্যোগের খোঁজখবর নেন। তিনি এসব জনকল্যাণমূলক কার্যক্রমের প্রশংসা করেন।

বায়তুল লতিফ জামে মসজিদের সৌন্দর্য ও নির্মাণশৈলী দেখে মুগ্ধতা প্রকাশ করেন ধর্ম সচিব। পরে তিনি ওজু করে সফরসঙ্গীদের নিয়ে মসজিদে দুই রাকাত নফল নামাজ আদায় করেন।

এরপর ধর্ম সচিব বাগেরহাট শহরের নতুন কোর্টের সামনে অবস্থিত লতিফ মাস্টার ফাউন্ডেশনের স্মার্ট স্কিল আইটি পরিদর্শন করেন। সেখানে তিনি প্রতিষ্ঠানটির কার্যক্রম, প্রশিক্ষণ ব্যবস্থা এবং দক্ষতা উন্নয়নমূলক বিভিন্ন উদ্যোগ সম্পর্কে অবগত হন।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন বিআরটিএ’র পরিচালক ও যুগ্ম সচিব মো. জাকির হোসেন, জাতীয় মানবসম্পদ উন্নয়ন তহবিলের ব্যবস্থাপনা পরিচালক ও নির্বাহী কর্মকর্তা মো. তৌহিদুর রহমান, প্রয়াত গুণী শিক্ষক লতিফ মাস্টারের জ্যেষ্ঠ ছেলে ও সাবেক সচিব ড. মো. ফরিদুল ইসলাম বাবলু, জেলা প্রশাসনের কর্মকর্তা গোলাম মো. বাতেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মেজবাহ উদ্দীন, অবসরপ্রাপ্ত মেজর এস. এম. জিহাদুজ্জামান, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক এ. বি. এম. গোলাম সরওয়ার, দুদকের আইনজীবী নজরুল ইসলাম কাজল, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রদীপ কুমার বক্সী, ডা. ইসরাত জাহান নিপা, ফিজিওথেরাপি কনসালট্যান্ট সংগ্রাম কান্তি কুণ্ডু, লতিফ মাস্টার ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সরদার নাসির উদ্দিন রনি, বেগ শামিম, স্বপ্ননীড় এতিম ও বৃদ্ধ নিবাসের সভাপতি ও সাবেক সেনা কর্মকর্তা শেখ সাজ্জাদ হোসেন, মেডিকেল ক্যাম্পের কো-অর্ডিনেটর সাংবাদিক রুহুল আমিন বাবু, সালমান হুসাইনসহ ফাউন্ডেশনের সংশ্লিষ্ট কর্মকর্তা ও ব্যক্তিবর্গ।

বাংলাদেশ সময়: ২২:৪০:৫১   ২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খুলনা’র আরও খবর


বাগেরহাটে এতিম নিবাস ও মসজিদ পরিদর্শন করলেন ধর্ম সচিব
ঐক্যবদ্ধ জাতি ও জনগণের সুরক্ষায় কাজ করছে সরকার : রাশেদ খাঁন
সুন্দরবনের ‘নানা ভাই’ বাহিনীর প্রধানসহ ১২ বনদস্যুর আত্মসমর্পণ
জামায়াতের লং মার্চের দাবি আর সংসদের বক্তব্য দ্বিমুখী : চরমোনাই পীর
খুলনায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের শাহাদত বার্ষিকীতে বিজিবির শ্রদ্ধা নিবেদন
ধর্ম পালনে বাধা বা মাস্তানির সুযোগ দেওয়া হবে না: আইনমন্ত্রী
আগামী বছর সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং চালু হবে
অবৈধ অস্ত্র উদ্ধারে দেশব্যাপী বিশেষ অভিযান শুরু : র‌্যাব মহাপরিচালক
যারা সারের সংকট তৈরি করছে, তাদের পুলিশ খুঁজছে: কৃষিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ