শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

মধ্যপ্রাচ্যে ‘সর্বোচ্চ সংযমের’ আহ্বান জানিয়ে ঘোষণাপত্র গ্রহণ করল ব্রিকস

প্রথম পাতা » আন্তর্জাতিক » মধ্যপ্রাচ্যে ‘সর্বোচ্চ সংযমের’ আহ্বান জানিয়ে ঘোষণাপত্র গ্রহণ করল ব্রিকস
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬



মধ্যপ্রাচ্যে ‘সর্বোচ্চ সংযমের’ আহ্বান জানিয়ে ঘোষণাপত্র গ্রহণ করল ব্রিকস

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ নিয়ে ‘গভীর উদ্বেগ’ প্রকাশ করে সর্বোচ্চ সংযমের আহ্বান জানিয়েছে ব্রিকস। শনিবার নয়াদিল্লিতে ব্রিকস নেতাদের বার্ষিক সম্মেলনের প্রথম দিনেই সর্বসম্মতিক্রমে যৌথ ঘোষণাটি গ্রহণ করা হয়।

এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়েছে, ঘোষণায় জাতীয় দৃষ্টিভঙ্গি ও অবস্থানের প্রতি সম্মান রেখে বহুপাক্ষিক পদ্ধতিতে সংকট মোকাবেলার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

এদিকে ইরান ও যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র সংযুক্ত আরব আমিরাত—উভয় দেশই ব্রিকসের সদস্য। ফলে দুই পক্ষের ভিন্ন অবস্থানের মধ্যেও যৌথ ঘোষণায় ঐকমত্যে পৌঁছানো নয়াদিল্লির জন্য একটি কঠিন কূটনৈতিক চ্যালেঞ্জ ছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২২:৫৯:৪১   ৪ বার পঠিত