নগরকান্দায় দেশীয় মাছ রক্ষায় মৎস্য অধিদপ্তরের অভিযান, চায়না দুয়ারি ধ্বংস ও ভেসাল অবকাঠামো ভাঙচুর

প্রথম পাতা » ছবি গ্যালারী » নগরকান্দায় দেশীয় মাছ রক্ষায় মৎস্য অধিদপ্তরের অভিযান, চায়না দুয়ারি ধ্বংস ও ভেসাল অবকাঠামো ভাঙচুর
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬



নগরকান্দায় দেশীয় মাছ রক্ষায় মৎস্য অধিদপ্তরের অভিযান, চায়না দুয়ারি ধ্বংস ও ভেসাল অবকাঠামো ভাঙচুর

সদরপুর ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের নগরকান্দা উপজেলার ফুলসুতি ইউনিয়নের ফুলসুতি ব্রিজসংলগ্ন বিভিন্ন জলাশয় ও খালে দেশীয় মাছ রক্ষায় অভিযান পরিচালনা করেছে উপজেলা মৎস্য অধিদপ্তর।
সোমবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুল্লাহিল আব্রারের নেতৃত্বে থানা পুলিশের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অবৈধভাবে খালে স্থাপন করা ভেসালের বিভিন্ন অবকাঠামো ভেঙে দেওয়া হয়। একই সঙ্গে শশা বিলে অভিযান চালিয়ে চায়না দুয়ারি জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়।
অভিযানকালে মৎস্য কর্মকর্তারা অবৈধভাবে স্থাপিত ভেসালের বিভিন্ন স্থাপনা পরিদর্শন করেন এবং পরে অবৈধ অংশগুলো অপসারণ করেন।
উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুল্লাহিল আব্রার বলেন, অবৈধভাবে স্থাপিত ভেসালের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে। মৎস্যসম্পদ ও পরিবেশের ক্ষতি হয়—এমন কোনো কার্যক্রম মেনে নেওয়া হবে না।
তিনি আরও জানান, অবৈধভাবে স্থাপিত ভেসালগুলো আগামী দুই দিনের মধ্যে নিজ উদ্যোগে খুলে নেওয়ার জন্য সংশ্লিষ্টদের আহ্বান জানানো হয়েছে। অন্যথায় আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৫:৩৩:৫৯   ২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


নগরকান্দায় দেশীয় মাছ রক্ষায় মৎস্য অধিদপ্তরের অভিযান, চায়না দুয়ারি ধ্বংস ও ভেসাল অবকাঠামো ভাঙচুর
কালকিনিতে নতুন ইউএনওকে গ্রাম পুলিশের শুভেচ্ছা
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
ডেপুটি স্পিকারের সঙ্গে পাকিস্তানের স্পিকারের বৈঠক
বন্দরে বিশেষ অভিযানে ১৬ জন গ্রেপ্তার
মাদক নির্মূল করতে পুলিশ একা পারবে না: এসপি হাবিব
‘ইউনিক’ আইডি কার্ড চালুর কাজ শুরু করেছে সরকার : ইসমাইল জবিউল্লাহ
বাংলাদেশে কানাডার বিনিয়োগ বাড়ানোর আহ্বান শামার
সংস্কৃতি মন্ত্রীর সাথে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর সাক্ষাৎ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ